ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালথায় কৃষকদলের কর্মী সম্মেলনের অনুষ্ঠিত ফরিদপুরে জালিয়াতি করে সংবাদপত্র প্রকাশের অভিযোগে আদালতে মামলা ফরিদপুর-রাজবাড়ী রোডে বাস চলাচল বন্ধ প্রধান মন্ত্রীর লক্ষ মানুষকে সুশিক্ষা স্বাস্থ্য খাদ্য কর্মসংস্থান আইনের শাসন ও নিরাপত্তা দিতে হবে : – প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ফরিদপুরে বৈদ্যুতিক মিটারের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ফরিদপুরে বৃক্ষমেলা উদ্বোধন করেন চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি

সদরপুরে ন্যাশনাল প্রাইভেট হাসপাতালের উদ্বোধন

শিমুল তালুকদার, সদরপুর : 

গ্রামীন জনপদে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার মান এগিয়ে নেওয়ার লক্ষ নিয়ে ফরিদপুরের সদরপুর উপজেলার কলেজ মোড়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হলো ন্যাশনাল প্রাইভেট হাসপাতাল।

১৫ এপ্রিল (মঙ্গলবার)  সকাল ১০ ঘটিকায় সদরপুর  উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা এই ন্যাশনাল প্রাইভেট হাসপাতালের শুভ উদ্বোধন ঘোষনা করেন৷

এসময় তিনি বলেন, সদরপুর উপজেলা একটি উন্নত মানের হাসপাতাল অত্যান্ত জরুরী ছিল। আমি আশা করবো সরকারী বিধি বিধান মেনে স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দেবে ন্যাশনাল প্রাইভেট হাসপাতাল। উপজেলা সদরে এত সুন্দর  বেসরকারী হাসপাতাল দেখে আমি আশাবাদী হয়েছি যে মানুষ এই প্রতিষ্ঠানের মাধ্যমে ভাল চিকিৎসা সেবা পাবে৷

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোমিনুর রহমান সরকার বলেন, স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের মৌলিক অধিকার। সামাজিক দায়বদ্ধতা থেকে ন্যাশনাল প্রাইভেট হাসপাতাল মানুষের সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারবে বলে আমি আশা করছি। তিনি আরো বলেন,ডিজিটাল যুগে গ্রামীন জনপদে সাধারণ মানুষ  ন্যাশনাল হাসপাতালের মাধ্যমে  উন্নত  চিকিৎসা সেবা পাবেন এমনই প্রত্যাশা করেন তিনি।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুমিনুর সরকার, সহকারী  কমিশনার (ভূমি) রুবানা তানজিন, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা  মোফাজ্জেল হোসেন, সদরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী জাফর,ন্যাশনাল প্রাইভেট হাসপাতালের প্রতিষ্ঠাতা রাজিব হুসাইন, বিভিন্ন শেয়ার হোল্ডার সদস্যগন ছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৪:১৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
৮৩৬ বার পড়া হয়েছে