ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালথায় কৃষকদলের কর্মী সম্মেলনের অনুষ্ঠিত ফরিদপুরে জালিয়াতি করে সংবাদপত্র প্রকাশের অভিযোগে আদালতে মামলা ফরিদপুর-রাজবাড়ী রোডে বাস চলাচল বন্ধ প্রধান মন্ত্রীর লক্ষ মানুষকে সুশিক্ষা স্বাস্থ্য খাদ্য কর্মসংস্থান আইনের শাসন ও নিরাপত্তা দিতে হবে : – প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ফরিদপুরে বৈদ্যুতিক মিটারের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ফরিদপুরে বৃক্ষমেলা উদ্বোধন করেন চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি

নিত্যপন্যের দাম স্বাভাবিক রাখতে রাজবাড়ীতে মনিটারিংকার্যক্রম

একে আজাদ,রাজবাড়ী:
পবিত্র মাহে রমহান ও ঈদুল ফিতরকে সামনে রেখে নিত্যপন্যের দাম স্বাভাবিক রাখতে রাজবাড়ীতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। শনিবার সদরের কাঁচাবাজার,মাংসবাজার,মুরগীবাজার,মাছবাজার,ডিমবাজার ও  মুদি ব্যবসায়ী ও পণ্য পরিবেশকদের ব্যবসা প্রতিষ্ঠানে এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তারের নির্দেশনায় মনিটরিং কার্যক্রমে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোল্লা ইফতেখার আহমেদ।
এসময় পণ্যের ক্রয়মূল্যের ভাউচার ও বিক্রয়মূল্য যাচাই করা হয়। পণ্য পরিবেশকদের নির্ধারিত মূল্যে শুধুমাত্র নির্দিষ্ট পণ্য বিক্রয়ের এবং পাইকারী ও খুচরা উভয় পর্যায়ে অযৌক্তিক বা অস্বাভাবিক মুনাফায় পণ্য বিক্রয় না করার জন্য সকল ব্যবসায়ীর প্রতি আহ্বান জানানো হয়। অন্যায্য মূল্যে পণ্য বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
এছাড়াও পবিত্র মাহে রমজান এবং আসন্ন ঈদুল ফিতরের দিনগুলোতে দ্রব্যমূল্য সাধারণ ভোক্তাদের ক্রয়সীমার মধ্যে রাখার লক্ষ্যে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।
 সেসময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর সূর্য কুমার প্রামাণিক, ক্যাবের প্রতিনিধি নাসির উদ্দীন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১০:২৯:৫২ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
১৬০ বার পড়া হয়েছে