ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালথায় কৃষকদলের কর্মী সম্মেলনের অনুষ্ঠিত ফরিদপুরে জালিয়াতি করে সংবাদপত্র প্রকাশের অভিযোগে আদালতে মামলা ফরিদপুর-রাজবাড়ী রোডে বাস চলাচল বন্ধ প্রধান মন্ত্রীর লক্ষ মানুষকে সুশিক্ষা স্বাস্থ্য খাদ্য কর্মসংস্থান আইনের শাসন ও নিরাপত্তা দিতে হবে : – প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ফরিদপুরে বৈদ্যুতিক মিটারের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ফরিদপুরে বৃক্ষমেলা উদ্বোধন করেন চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি

পাংশায় গলায় ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

এ কে আজত রাজবাড়ী :

রাজবাড়ীর পাংশায় নাঈম মোল্লা (২৩) নামের এক যুবক গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। নাঈম ওই এলাকার কামরুল হাসানের ছেলে।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পাংশা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা যায়, মঙ্গলবার (২৩ এপ্রিল) গভীর রাতে নাঈম নিজ ঘরের বারান্দার আড়ার সাথে স্ত্রী’র ব্যবহৃত ওড়না দিয়ে গলা ফাঁস নেয়। পরবর্তীতে তার স্ত্রী মুক্তা খাতুন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তার ডাক চিৎকারে নাঈমের মা ও বাড়ির লোকজনসহ বটি দিয়ে ওড়না কেটে নিচে নামিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পায়।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নাঈম দীর্ঘদিন নেশাগ্রস্থ ও ধার দেনায় জর্জরিত ছিল। দেনার টাকার চাপে এমনটি করতে পারে বলে ধারণা তাদের।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০১:৪০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
২৭৭ বার পড়া হয়েছে