ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি বাংলাদেশ-কাজাখস্তান কমিউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন সাগর ফরিদপুরে তিনটি আসনে বিএনপির জয়-একটিতে জামায়াতের জয় নির্বাচনে সহিংসতা হলে দেখতে পারবেন কি ধরনের ব্যবস্থা নেয়া হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা আমি নির্বাচিত হলে হিন্দু-মুসলিম সকল ধর্মের মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়া হবে : শাহ আকরাম আলী ধানের শীষের ভোট চুরি করতে না পারে রিজাল্ট না হওয়া পর্যন্ত পাহারা দিতে হবে :- শামা ওবায়েদ সালথা প্রেসক্লাবের সাধারন সম্পাদকের হাড্ডি-গুড্ডি ভেঙে ফেলার হুমকি, অভিযোগ দায়ের

ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে সালথায় বিক্ষোভ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলার সর্বস্তরের মুসলিম জনতা। আজ সোমবার (৭ এপ্রিল) বিকাল ৫টায় উপজেলা পরিষদের চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাইপাস সড়কে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য শাইখুল হাদিস আল্লামা শাহ্ আকরাম আলী সাহেবের সভাপতিত্বে ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সালথা উপজেলা শাখার সেক্রেটারী সাবেক ছাত্র নেতা তরিকুল ইসলামের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ, ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী বিশিষ্ট্য ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস সালথা উপজেলা শাখার সভাপতি মুফতী মফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ সালথা উপজেলা শাখার সভাপতি মোঃ জিয়াউর রহমান, ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবু ছায়েম মোল্যা, সালথা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আসাদ মাতুব্বর, পুরুরা মাদ্রাসার মোহতামিম মাওলানা নিজাম উদ্দিন, সালথা উপজেলা ইমাম ঐক্য পরিষদের সভাপতি মাওলানা নেসারুদ্দীন, যুবদল নেতা এনায়েত হোসেন প্রমূখ। এছাড়াও উপজেলার বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মুসলিম জনতা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, আমাদের সকলের ইসরাইলী পণ্য বয়কট করতে হবে। দেশের কোন দোকানদার ইসরাইল পণ্য বিক্রি করবেন না। আমাদের দেশের পণ্য আমরা দেশে ব্যবহার করব। আমাদের আগে খাঁটি মুসলমান হতে হবে। তারপরে সকল মুসলিম একত্রিত হয়ে জুলুমকারীদের প্রতিহত করতে হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৮:৩৪:০৫ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
২৯৯ বার পড়া হয়েছে