ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে বৈদ্যুতিক মিটারের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ফরিদপুরে বৃক্ষমেলা উদ্বোধন করেন চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি বাংলাদেশ-কাজাখস্তান কমিউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন সাগর ফরিদপুরে তিনটি আসনে বিএনপির জয়-একটিতে জামায়াতের জয় নির্বাচনে সহিংসতা হলে দেখতে পারবেন কি ধরনের ব্যবস্থা নেয়া হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা আমি নির্বাচিত হলে হিন্দু-মুসলিম সকল ধর্মের মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়া হবে : শাহ আকরাম আলী

ফরিদপুরে বৈদ্যুতিক মিটারের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড

নিজেস্ব প্রতিনিধি:

ফরিদপুরের সালথা উপজেলার গোড়দিয়া গ্রামে সাবেক ইউপি চেয়ারম্যান মলয়বোসের বাড়িতে বৈদ্যুতিক মিটারে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং একটি বসতঘর পুড়ে ছাই। ক্ষতিগ্রস্থ্য পরিবারের দাবি এ ঘটনায় তাঁদের প্রায় ১০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

গত শনিবার (১ আগস্ট) রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে । বাড়ির মালিক ডা. চন্দ্র শেখর বোস ঢাকায় থাকেন। তাঁর বাড়িতে শেফালী রানি বকশি তার দুই নাতিকে নিয়ে বসবাস করতেন। অগ্নিকাণ্ডের সময় তাঁরা ঘুমিয়ে ছিলেন। আগুন ছড়িয়ে পড়ার আগেই স্থানীয়রা তাঁদের নিরাপদে বের করে আনেন। ঘটনার জন্য স্থানীয়দের অভিযোগে তারা বিদ্যুৎ বিভাগের অবহেলাকে দায়ী করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে বৈদ্যুতিক মিটার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এরপর মিটার থেকে আগুনের ফুলকি ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজন বালু দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও তা সম্ভব হয়নি।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে প্রথমে সালথা অফিসে ফোন করলে তাঁদের নকুলহাটি অফিসে যোগাযোগ করতে বলা হয়। পরে নকুলহাটি অফিস থেকে কানাইপুর জোনাল অফিসে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়। এভাবে সময়ক্ষেপণের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় ঘণ্টা খানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও এর আগেই টিনশেড ঘর এবং ঘরের অধিকাংশ মালামাল পুড়ে যায়।

এ বিষয়ে উপজেলা সাব-জোনাল অফিস থেকে সাংবাদিকদের জানায় আগুন লাগার খবর পাওয়া মাত্রই বিদ্যুৎ সংযোগ বন্ধ করার কথা। তবে তা করা না হলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সালথা ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার মো. আব্দুল জলিল জানান, সংবাদ পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে পৌঁছে যাই। স্থানীয়দের সহায়তায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় প্রায় ৩ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১২:৩৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
১ বার পড়া হয়েছে