ঢাকা ০৮:৪০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি বাংলাদেশ-কাজাখস্তান কমিউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন সাগর ফরিদপুরে তিনটি আসনে বিএনপির জয়-একটিতে জামায়াতের জয় নির্বাচনে সহিংসতা হলে দেখতে পারবেন কি ধরনের ব্যবস্থা নেয়া হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা আমি নির্বাচিত হলে হিন্দু-মুসলিম সকল ধর্মের মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়া হবে : শাহ আকরাম আলী ধানের শীষের ভোট চুরি করতে না পারে রিজাল্ট না হওয়া পর্যন্ত পাহারা দিতে হবে :- শামা ওবায়েদ সালথা প্রেসক্লাবের সাধারন সম্পাদকের হাড্ডি-গুড্ডি ভেঙে ফেলার হুমকি, অভিযোগ দায়ের

ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন

নিজেস্ব প্রতিনিধি:

পরিবেশ দূষণ রোধে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি উদ্যোগ গ্রহণের দাবিতে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে সমকাল সুহৃদ সমাবেশ ও পরিবেশ উন্নয়ন ফোরাম, ফরিদপুরের যৌথ উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

কর্মসূচির প্রতিপাদ্য ছিল— “প্লাস্টিক বর্জন করি, পরিচ্ছন্ন শহর গড়ি।”
সমকাল সুহৃদ সমাবেশ এর ফরিদপুরের সভাপতি মো. হারুনার রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে স্বাগত বক্তব্য দেন পরিবেশ উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।
এ সময় আরও বক্তব্য দেন সমকাল সুহৃদ সমাবেশের সহ-সভাপতি মুহাম্মদ নাজমুল ইসলাম মিরান, সাধারণ সম্পাদক আবরাব নাদিম ইতু, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাত সিং এবং পরিবেশ উন্নয়ন ফোরামের সভাপতি কাজী সিরাজুল ইসলাম, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, রেহেনা প্রিয়া ও সহ-সাংগঠনিক সম্পাদক তানিয়া ইসলাম।
বক্তারা বলেন, প্লাস্টিক বর্তমানে পরিবেশের জন্য মারাত্মক হুমকিতে পরিণত হয়েছে। প্লাস্টিক বর্জ্যের কারণে শহরের ড্রেনেজ ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে, নদ-নদীর নাব্যতা কমে যাচ্ছে এবং কৃষিজমির উর্বরতা নষ্ট হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে পরিবেশবান্ধব পাটজাত পণ্যের উৎপাদন ও ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।
এছাড়া পাট পণ্যের উৎপাদন, বিপণন ও ব্যবহারে সরকারি ও বেসরকারি পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং ধাপে ধাপে প্লাস্টিক পণ্যের উৎপাদন ও ব্যবহার কমিয়ে আনার দাবি জানান বক্তারা। একই সঙ্গে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৮:৩৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
২ বার পড়া হয়েছে