ঢাকা ১১:০৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি বাংলাদেশ-কাজাখস্তান কমিউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন সাগর ফরিদপুরে তিনটি আসনে বিএনপির জয়-একটিতে জামায়াতের জয় নির্বাচনে সহিংসতা হলে দেখতে পারবেন কি ধরনের ব্যবস্থা নেয়া হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা আমি নির্বাচিত হলে হিন্দু-মুসলিম সকল ধর্মের মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়া হবে : শাহ আকরাম আলী ধানের শীষের ভোট চুরি করতে না পারে রিজাল্ট না হওয়া পর্যন্ত পাহারা দিতে হবে :- শামা ওবায়েদ সালথা প্রেসক্লাবের সাধারন সম্পাদকের হাড্ডি-গুড্ডি ভেঙে ফেলার হুমকি, অভিযোগ দায়ের

রাজবাড়ীতে আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মী কারাগারে

রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় আওয়ামী লীগের ১৯ নেতা-কর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।
 আজ রোববার (১৩ এপ্রিল) দুপুরে রাজবাড়ীর ১ নম্বর আমলী আদালতের বিচারক মো. তামজিদ আহম্মেদ এই আদেশ দেন। আসামিরা এদিন সকালে আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জামিন নামঞ্জুর হওয়া আসামিদের মধ্যে রয়েছেন পৌরশহরের সজ্জনকান্দা এলাকার মোঃ আব্দুল লতিফের ছেলে যুবলীগ নেতা
মো: সাজ্জাদুল কবির তানজিম, মো: নুরুল হকের ছেলে রিয়াজুল হাসান, সদর উপজেলার বড়লক্ষীপুর গ্রামের মো: ইব্রাহিম মণ্ডলের ছেলে মো: রফিকুল ইসলাম খোকন, পৌর শহরের কাজীকান্দা গ্রামের ওহাব আলীর ছেলে রিপন, আওলাদ হোসেন খানের ছেলে নয়ন হোসেন খান, বেড়াডাঙ্গার সোহরাব মিয়ার ছেলে মো: দেলোয়ার হোসেন, নাসির উদ্দীনের ছেলে শামীম আহমেদ, হোসনাবাদ গ্রামের নুর মোহাম্মদের ছেলে মো: নুরে আলম, বিনোদপুর এলাকার শফিউর রহমানের ছেলে পৌরসভা ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা সাইফুদ্দীন আহম্মেদ সুজন, আয়ুব আলী শেখের ছেলে সুমন শেখ, দক্ষিণ ভবানীপুর এলাকার লাল মোহাম্মদ খানের ছেলে মো: জামাল খান, পান্নু সরদারের ছেলে আমিরুল ইসলাম, আব্দুস সামাদের ছেলে শফিক খান বাবু, আকবর আলীর ছেলে মো: আলহাজ্ব শেখ, রামকান্তপুর গ্রামের মো: নুরুজ্জামানের ছেলে আল ফারহান ফাহিম, মো: করিম মোল্লার ছেলে মো: শাহিন মোল্লা, চরলক্ষ্মীপুর গ্রামের আশরাফুল আলম খানের ছেলে অনিক হাসান খান, মো: আব্দুর গফুর খানের ছেলে মো: হাসেম খান এবং বানীবহ ইউনিয়ন এর মো: আজহার মিয়ার ছেলে মো: জসিম।
মামলার অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাজবাড়ীতে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে’ হামলার ঘটনায় আহত ছাত্র রাজীব মোল্লা বাদী হয়ে ৩০ আগস্ট রাজবাড়ী সদর থানায় একটি মামলা করেন। মামলায় ১৭০ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়।
রাজবাড়ী আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক জানান, আসামিরা আগে উচ্চ আদালত থেকে জামিন নিয়েছিলেন। তবে উচ্চ আদালতের নির্দেশ ছিল, নির্ধারিত সময় শেষে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন নিতে হবে। কিন্তু তারা সেই নির্দেশ অমান্য করে আমলী আদালতে আত্মসমর্পণ করেন। এজন্য আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৮:০০:০৭ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
২৪০ বার পড়া হয়েছে