ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি বাংলাদেশ-কাজাখস্তান কমিউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন সাগর ফরিদপুরে তিনটি আসনে বিএনপির জয়-একটিতে জামায়াতের জয় নির্বাচনে সহিংসতা হলে দেখতে পারবেন কি ধরনের ব্যবস্থা নেয়া হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা আমি নির্বাচিত হলে হিন্দু-মুসলিম সকল ধর্মের মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়া হবে : শাহ আকরাম আলী ধানের শীষের ভোট চুরি করতে না পারে রিজাল্ট না হওয়া পর্যন্ত পাহারা দিতে হবে :- শামা ওবায়েদ সালথা প্রেসক্লাবের সাধারন সম্পাদকের হাড্ডি-গুড্ডি ভেঙে ফেলার হুমকি, অভিযোগ দায়ের

মাদারীপুরে সাংবাদিক শাহজাহান খান ইন্তেকাল করেছেন

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরে সাংবাদিক শাহজাহান খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন) বুধবার (১১ জুন) ভোরে ফরিদপুর হার্ট ফাউন্ডেশন এর নিবিড় পরিচর্যা ইউনিটে (আই.সি.ইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মো. শাহজাহান খান দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। সবশেষ অসুস্থ হয়ে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন ছিলেন তিনি।

বুধবার বাদ জোহর মাদারীপুর পৌর ঈদগা‌হ মাঠে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, সাংবাদিক শাহজাহান খান তিনি দৈনিক ইত্তেফাক পত্রিকার মাদারীপুর জেলা সংবাদদাতা ছাড়াও স্থানীয় দৈনিক সুবর্ণগ্রাম পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘ ৫২ বছর মফস্বল সাংবাদিকতায় অনন্য অবদান রাখায় বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২১ পান মাদারীপুরের প্রবীণ সাংবাদিক মো. শাহজাহান খান।
জানাজা সম্পন্ন করে পারিবারিক গোরস্থানে লাশ দাফন করা হয়।

এই প্রবীণ সাংবাদিকের মৃত্যুতে মাদারীপুর জেলায় কর্মরত সকল সাংবাদিক ও বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন শোক জানিয়েছেন।

এছাড়া মাদারীপুর জেলা জামায়াত ইসলামীর জেলা আমির মাওলানা মোখলেসুর রহমান, জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দা আলী জাহান, মাদারীপুর জেলা IBWF এর সাধারণ সম্পাদক গোলাম আজম ইরাদ, মাদারীপুর ইসলামী সাংস্কৃতিক পরিষদের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক সেলিম ফরাজী সহ বিভিন্ন মহল থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। পাশাপাশি তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০১:৫৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
২৭৬ বার পড়া হয়েছে