ঢাকা ০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালথায় কৃষকদলের কর্মী সম্মেলনের অনুষ্ঠিত ফরিদপুরে জালিয়াতি করে সংবাদপত্র প্রকাশের অভিযোগে আদালতে মামলা ফরিদপুর-রাজবাড়ী রোডে বাস চলাচল বন্ধ প্রধান মন্ত্রীর লক্ষ মানুষকে সুশিক্ষা স্বাস্থ্য খাদ্য কর্মসংস্থান আইনের শাসন ও নিরাপত্তা দিতে হবে : – প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ফরিদপুরে বৈদ্যুতিক মিটারের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ফরিদপুরে বৃক্ষমেলা উদ্বোধন করেন চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি

ভাঙ্গায় বাসের ধাক্কায় মাহিন্দ্রের ৫ জন নিহতের ঘটনার ১৭ দিন পর বাস চালক গ্রেফতার 

জাকির মুন্সী ভাঙ্গা:

ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের  বাবলাতলা বাসস্ট্যান্ডে বাসের ধাক্কায় মাহিন্দ্রের ৫ জন যাত্রী নিহত হওয়ার ঘটনায় “মোড়ল এক্সপ্রেস” নামক পরিবহনের চালক রবিউল মিয়া (২৫) কে গ্রেফতার  করেছে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ। তিনি  ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার ডুবিল গ্রামের মৃত নুর মোহাম্মাদ মিয়ার পুত্র। তাকে ফরিদপুর আদালতে রবিবার (২২ জুন) প্রেরণ করা হয়েছে।

রবিবার (২২ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ রোকিবুজ্জামান।
তিনি জানান,  ফরিদপুরের ভাঙ্গা উপজেলার  ঢাকা -বরিশাল মহাসড়কের বাবলাতলা বাসস্ট্যান্ড নামক স্থান  এলাকায় গত ৪ জুন কুয়াকাটা থেকে ঢাকাগামী  মোড়ল পরিবহনের একটি  বাস ও ভাঙ্গা থেকে মাদারীপুরের টেকেরহাটগামী একটি  মাহিন্দ্রার সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ জন নিহত হন। পরবর্তীতে হাইওয়ের পুলিশ ঐ মোড়ল পরিবহন বাসকে শনাক্ত করতে সক্ষম হয়। এর পর থেকে বাস চালক গা ঢাকা দেয়। পরবর্তীতে ভাঙ্গা হাইওয়ে পুলিশ নিজস্ব সোর্স এর মাধ্যমে মোড়ল পরিবহনের ঐ বাস চালক মো. রবিউল মিয়া (২৫) কে সনাক্ত করতে সক্ষম হয়। তাকে পলাতক অবস্থায়  ঝালকাঠি জেলার নলছিটি থেকে শনিবার  রাত অনুমান ১১ টার সময় অভিযান চালিয়ে আটক করা হয়।তাকে রবিবার  ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়।
উল্লেখ্য এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন সহ মোট ৫ নিহত হন। প্রথমে বাসটি অজ্ঞাত ছিলো। পরবর্তীতে মোড়ল পরিবহনের বাসটি সনাক্ত হয়।সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায়  ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের নিহত মিজানুর মাতুব্বরের স্ত্রী শারমিন বেগম মোড়ল পরিবহনের অজ্ঞাত চালকের বিরুদ্ধে মামলা করেন।বাসটি ঢাকা থেকে জব্দ করে ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১২:২৯:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
২৫৮ বার পড়া হয়েছে