ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি বাংলাদেশ-কাজাখস্তান কমিউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন সাগর ফরিদপুরে তিনটি আসনে বিএনপির জয়-একটিতে জামায়াতের জয় নির্বাচনে সহিংসতা হলে দেখতে পারবেন কি ধরনের ব্যবস্থা নেয়া হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা আমি নির্বাচিত হলে হিন্দু-মুসলিম সকল ধর্মের মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়া হবে : শাহ আকরাম আলী ধানের শীষের ভোট চুরি করতে না পারে রিজাল্ট না হওয়া পর্যন্ত পাহারা দিতে হবে :- শামা ওবায়েদ সালথা প্রেসক্লাবের সাধারন সম্পাদকের হাড্ডি-গুড্ডি ভেঙে ফেলার হুমকি, অভিযোগ দায়ের ‎ফরিদপুরে ধানের শীষের মিছিল নিয়ে রিকশার প্রার্থীর গাড়ীর বহরে হামলা প্রচারণায় বাঁধা ও এজেন্টদের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন ‎ রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার সালথায় রিকশার ভোট চাওয়ায় মাদরাসার শিক্ষককে চাকরিচ্যুতের অভিযোগ

ফরিদপুরে তিনমাসে ১৩২ মাদক কারবারী গ্রেফতার, বিপুল মাদকদ্রব্য জব্দ

শ্রাবণ হাসান

বিগত তিনমাসে ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (ডিএনসি) অধিদপ্তরের অভিযানে ১৩২জন মাদককারবারীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া এ অভিযানে ৪৮ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এসময় মোবাইল কোট পরিচালিত হয়েছে ১৩৭ টি।

ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় সুত্রে জানা যায়- চলতি বছরের মে, জুন ও জুলাই মাসে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে ২ হাজার ৫৭৫ পিস ইয়াবা, ৪৮ কেজি গাঁজা, ১৩.৫৬ গ্রাম হেরোইন, ১১৮ বোতল ফেনসিডিল, ২০ লিটার চোলাই মদ, ৭ টি মোবাইল ও ২ টি মোটর সাইকেল জব্দ করা হয়। এছাড়া ৩১ টি নিয়মিত মামলা ও ভ্রাম্যমাণ আদালতে ৯৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।

উপপরিচালক শেখ মো. হাসেম আলী বলেন, আমাদের সীমিত জনবল ও লজেস্টিক সাপোর্ট কম থাকার পরেও চেষ্টা চালিয়ে যাচ্ছি কিভাবে জেলা জুড়ে মাদক নিয়ন্ত্রণ করা যায়। জেলা প্রশাসকের নির্দেশ মোতাবেক, গত তিন মাসে আমরা জেলার নয় উপজেলায় ৩৮৫ টি অভিযান পরিচালনা করেছি,  এ সময় ভ্রাম্যমাণ আদালত হয়েছে ১৩৭টি।

এ প্রসঙ্গে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস বলেন, মাদকের বিষয়ে ফরিদপুর জেলা প্রশাসনের জিরো টলারেন্সের ভূমিকা রয়েছে। আমরা আইন- শৃঙ্খলা মিটিংসহ জেলার পুলিশ বিভাগ ও  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সব সময় মাদকের ব্যাপারে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আসছি।
তিনি বলেন, আমাদের ম্যাজিস্ট্রেটরা নিয়মিত মাদকের মোবাইল কোর্ট পরিচালনা করছে। আমরা বিশ্বাস করি সমাজের প্রত্যেকটা নাগরিক মাদকের বিষয়ে সোচ্চার  হলে সমাজে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৭:১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
৩৩৯ বার পড়া হয়েছে