ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি বাংলাদেশ-কাজাখস্তান কমিউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন সাগর ফরিদপুরে তিনটি আসনে বিএনপির জয়-একটিতে জামায়াতের জয় নির্বাচনে সহিংসতা হলে দেখতে পারবেন কি ধরনের ব্যবস্থা নেয়া হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা আমি নির্বাচিত হলে হিন্দু-মুসলিম সকল ধর্মের মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়া হবে : শাহ আকরাম আলী ধানের শীষের ভোট চুরি করতে না পারে রিজাল্ট না হওয়া পর্যন্ত পাহারা দিতে হবে :- শামা ওবায়েদ সালথা প্রেসক্লাবের সাধারন সম্পাদকের হাড্ডি-গুড্ডি ভেঙে ফেলার হুমকি, অভিযোগ দায়ের ‎ফরিদপুরে ধানের শীষের মিছিল নিয়ে রিকশার প্রার্থীর গাড়ীর বহরে হামলা প্রচারণায় বাঁধা ও এজেন্টদের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন ‎ রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার সালথায় রিকশার ভোট চাওয়ায় মাদরাসার শিক্ষককে চাকরিচ্যুতের অভিযোগ

মধ্যরাতে ডাকসু প্রার্থীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ, আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি প্রার্থী ও হাজী মুহম্মদ মুহসীন হলের জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালাল তার রুমমেট মো. রবিউল হককে ছুরিকাঘাত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২৭ আগস্ট) রাত পৌঁনে ১ টার দিকে মুহসীন হলের ৪৬২ নাম্বার রুমে এই ঘটনা ঘটে। জালাল আহমদ টেলিভিশন অ্যান্ড ফিল্ম ডিপার্টমেন্টের শিক্ষার্থী আর আহত রবিউল হক ২০১৮-১৯ সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

আহত রবিউলকে অন্য শিক্ষার্থীরা তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে গেছে। রবিউল হক বলেন, জালাল রাত সাড়ে ১২ টার দিকে রুমে এসে লাইট অন করে এবং শব্দ করতে থাকে। ফলে আমার ঘুম ভেঙে যায়। তখন আমি বলি, সকালে আমাকে লাইব্রেরিতে যেতে হবে অযথা শব্দ করার কারণে ঘুমে সমস্যা হচ্ছে। এতে সে রেগে গিয়ে আমাকে অবৈধ, বহিরাগত বলে। আমি প্রতিবাদ করলে আমাকে আঘাত করে জখম। পরে কোনক্রমে আমি নিজেকে আত্মরক্ষা করি।

অন্যদিকে জালাল আহমেদ তার ফেসবুকে নিজের আহত হ‌ওয়া ক্ষতচিহ্নের ছবি পোস্ট করে জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল থেকে অবৈধ ও বহিরাগত শিক্ষার্থীদের বের করে দেওয়ার দাবিতে উকিল নোটিশ পাঠানোর প্রাক্কালে হাজী মুহম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে আজ রাত সাড়ে বারোটার দিকে আমাকে মেরেছে আমার রুমমেট রবিউল ইসলাম। সে গত কয়েক মাস ধরে অবৈধভাবে হলে অবস্থান করছে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. সাইফুদ্দীন আহমেদ বলেন, আমি বিষয়টি জানার সঙ্গে সঙ্গে সেখানে প্রক্টরিয়াল টিম পাঠিয়েছি। হলের প্রভোস্ট সেখানে উপস্থিত রয়েছে। সার্বিক বিষয় বিবেচনা করে আমরা পদক্ষেপ নেবো।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৫:১৮:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
৩৩২ বার পড়া হয়েছে