ঢাকা ১২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে বৈদ্যুতিক মিটারের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ফরিদপুরে বৃক্ষমেলা উদ্বোধন করেন চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি বাংলাদেশ-কাজাখস্তান কমিউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন সাগর ফরিদপুরে তিনটি আসনে বিএনপির জয়-একটিতে জামায়াতের জয় নির্বাচনে সহিংসতা হলে দেখতে পারবেন কি ধরনের ব্যবস্থা নেয়া হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা আমি নির্বাচিত হলে হিন্দু-মুসলিম সকল ধর্মের মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়া হবে : শাহ আকরাম আলী

সালথায় জামায়াতে ইসলামী’র বিক্ষোভ সমাবেশ

সাইফুল ইসলাম মারুফ সালথা:

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা দাবী বাস্তবায়নের দাবীতে ফরিদপুর জেলার সালথা উপজেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় উপজেলা চত্তর থেকে শুরু করে মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বাইপাস সড়কে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ করে সংগঠনটি।
সমাবেশে জামায়াতে ইসলামী’র সালথা উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে অবিলম্বে ৫ দফা দাবী মেনে নিতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৯৪১ সাল থেকে বাংলাদেশে আন্দোলন করে আসছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী যে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্টার চেষ্টা করে আসছে যদি একশত বছর সময় লাগে তবুও আমরা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্টা করেই ছাড়বো। বাংলাদেশর ৭১% মানুষ পিআর পদ্ধতী চায় কিন্ত অন্তর্বর্তী সরকার একটা দলের লেজুড়বৃত্তি করে কিছু মানুষের কথায় গণমানুষের দাবীকৃত পিআর পদ্ধতী ভুলতে বসেছে। জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে আপনারা পিছপা হবেন না।
এসময় বক্তারা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবী মেনে নেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সমাবেশে সালথা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশ নেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী’র সালথা উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ এর সভাপতিত্বে উপজেলা সেক্রেটারী মোঃ তরিকুল ইসলাম এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান মজনু, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি চৌধুরী মাবুব আলী সিদ্দিকী (নসরু), জামায়াত মনোনীত রামকান্তপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবু ছায়েম মোল্যা, মাঝারদিয়া ইউপি সভাপতি ওয়ালিউজ্জামান, যদুনন্দী ইউনিয়ন সভাপতি মাওলানা মিকাইল হোসেন, রামকান্তপুর ইউনিয়ন সভাপতি মোঃ ফারুক হোসেন প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৮:১৫:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
২৫২ বার পড়া হয়েছে