ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি বাংলাদেশ-কাজাখস্তান কমিউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন সাগর ফরিদপুরে তিনটি আসনে বিএনপির জয়-একটিতে জামায়াতের জয় নির্বাচনে সহিংসতা হলে দেখতে পারবেন কি ধরনের ব্যবস্থা নেয়া হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা আমি নির্বাচিত হলে হিন্দু-মুসলিম সকল ধর্মের মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়া হবে : শাহ আকরাম আলী ধানের শীষের ভোট চুরি করতে না পারে রিজাল্ট না হওয়া পর্যন্ত পাহারা দিতে হবে :- শামা ওবায়েদ সালথা প্রেসক্লাবের সাধারন সম্পাদকের হাড্ডি-গুড্ডি ভেঙে ফেলার হুমকি, অভিযোগ দায়ের

ফরিদপুরে ও রাজবাড়ীতে পূজামন্ডপে র‍্যাবের বিশেষ নিরাপত্তা নিয়ে ব্রিফিং, গুজব নিয়ে হুশিয়ারি

শ্রাবণ হাসান

শারদীয়া দূর্গা পূজা ঘিরে র‍্যাব-১০ এর ফরিদপুর ক্যাম্পের আওতাধীন ফরিদপুর ও রাজবাড়ী জেলায় পূজামন্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা প্রদানের জন্য র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ইতোমধ্যে বিশেষ টিমসহ তিনস্তরের টিম মাঠে সক্রিয় রয়েছে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

আজ শনিবার বিকালে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানান ফরিদপুর ক্যাম্পের স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম। বিকাল ৫ টার দিকে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরের চৌধুরীপাড়া দূর্গা মন্দির পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি পূজা কমিটির নেতৃবৃন্দ ও পুরোহিতের সাথে সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং পূজাকে কেন্দ্র করে গুজব নিয়ে কঠোর হুশিয়ারির কথা তুলে ধরেন।

র‍্যাবের এই কর্মকর্তা সাংবাদিকদের জানান- দুটি জেলায় সাড়ে ১২শ’য়ের অধিক পূজামন্ডপ রয়েছে। পূজামন্ডপে সার্বিক নিরাপত্তা প্রদানের জন্য র‍্যাবের তিন স্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। যার মধ্যে বিশেষ টিমের পোশাকধারী সদস্যরা থাকবে, পাশাপাশি সাদা পোশাকে সিভিল টিম বিভিন্ন এলাকায় দায়িত্ব আছেন। এছাড়া র‍্যাব সদর দপ্তরের তত্ত্বাবধানে সাইবার মনিটরিং টিম রয়েছে।

এসব টিমকে ইতোমধ্যে দায়িত্ব বন্টন করে দেয়া হয়েছে এবং প্রতিটি থানায় সাদাপোশাকধারী ৩ সদস্যের টিম মোতায়েন থাকবে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া তিন স্তরের টিম পৃথকভাবে অনন্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করবে এবং প্রয়োজনানুসারে ফোর্স বাড়ানো হবে বলেও তিনি জানান৷

এ সময় তিনি পূজাকে কেন্দ্র করে গুজব নিয়ে হুশিয়ারি উচ্চারণ করে সকলকে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন- কোনো ব্যক্তি বা গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য গুজব ছড়ালে তাঁর বিরুদ্ধ কঠোর ব্যবস্থা নেয়া হবে। তাকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি কেউ নাশকতা করার চেষ্টা করলে সাথে সাথে র‍্যাবকে জানানোর অনুরোধ জানান। এছাড়া প্রতিটি মন্ডপে সার্বক্ষণিক আলোর ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা সচল ও রেকর্ড চালু রাখার নির্দেশ প্রদান করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৮:১৫:১৪ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
২০১ বার পড়া হয়েছে