ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি বাংলাদেশ-কাজাখস্তান কমিউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন সাগর ফরিদপুরে তিনটি আসনে বিএনপির জয়-একটিতে জামায়াতের জয় নির্বাচনে সহিংসতা হলে দেখতে পারবেন কি ধরনের ব্যবস্থা নেয়া হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা আমি নির্বাচিত হলে হিন্দু-মুসলিম সকল ধর্মের মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়া হবে : শাহ আকরাম আলী ধানের শীষের ভোট চুরি করতে না পারে রিজাল্ট না হওয়া পর্যন্ত পাহারা দিতে হবে :- শামা ওবায়েদ সালথা প্রেসক্লাবের সাধারন সম্পাদকের হাড্ডি-গুড্ডি ভেঙে ফেলার হুমকি, অভিযোগ দায়ের

ফরিদপুরে তিনটি আসনে বিএনপির জয়-একটিতে জামায়াতের জয়

নিজেস্ব প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরে চারটি আসনের মধ্যে তিনটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ধানের শীষের প্রার্থী এবং একটি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল আহসান মোল্যা।

বিজয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন ফরিদপুর-১ আসনে জামায়াতের প্রার্থী ড. ইলিয়াস মোল্লা, ফরিদপুর-২ আসনে বিএনপি প্রার্থী ও দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু, ফরিদপুর-৩ আসনে বিএনপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ ও ফরিদপুর-৪ আসনে বিএনপি প্রার্থী বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

ফরিদপুর-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৫৪ হাজার ১৪৫ ভোট পেয়ে বিজয়ী হন জামায়াতের প্রার্থী ড. ইলিয়াস মোল্যা। তাঁর নিকটতম বিএনপি প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৪৭৬ ভোট।

ফরিদপুর-২ আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ২১ হাজার ৬৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু। তাঁর নিকটতম প্রার্থী আল্লামা শাহ আকরাম আলী রিকশা প্রতীকে পেয়েছেন ৮৯ হাজার ৩০৫ ভোট।

ফরিদপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৪৮ হাজার ৫৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। তাঁর নিকটতম জামায়াতের প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ১১৫ ভোট।

ফরিদপুর-৪ আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৭ হাজার ৪৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শহিদুল ইসলাম বাবুল । তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী পেয়েছেন ৭৫ হাজার ৮০৫ ভোট।

চূড়ান্ত ফলাফল ঘোষণা করে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা, এসময় তিনি সাংবাদিকদের জানান, পোস্টাল ব্যালটের ভোটসহ প্রতিটি কেন্দ্রের ফলাফল অনুযায়ী চূড়ান্ত করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১২:৪৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
১০৯ বার পড়া হয়েছে