প্রধান মন্ত্রীর লক্ষ মানুষকে সুশিক্ষা স্বাস্থ্য খাদ্য কর্মসংস্থান আইনের শাসন ও নিরাপত্তা দিতে হবে : – প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আমাদের মাননীয় প্রধান মন্ত্রী জনাব তারেক রহমানের একটায় লক্ষ বাংলাদেশের মানুষকে সুশিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, কর্মসংস্থানের ব্যবস্থা আইনের শাসন প্রতিষ্ঠা ও মানুষের নিরাপত্তা দিতে হবে।
বাংলাদেশের ১৮ কোটি মানুষ উন্নয়ন চায়, ফ্যাসিবাদ ও স্বৈরাচার চায় না। দীর্ঘ ১৮ বছর আন্দোলন-সংগ্রামের পর দেশে গণতন্ত্র ফিরে এসেছে। এই গণতন্ত্রকে অব্যাহত রাখতে হবে। বাংলাদেশের মাটিতে স্বৈরাচার আর কখনো ফিরে আসুক জনগন তা চায় না।
সবাই ঐক্যবদ্ধ থাকলে এ দেশে আর কখনো ফ্যাসিবাদের জায়গা হবে না।
আজ শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় স্থানীয় বিএনপির আয়োজনে সালথা উপজেলা সদরে ফরিদপুর (বদরপুর)-সালথা-সোনাপুর-মুকসুদপুর সড়কের সালথা ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
এসময় তিনি আরও বলেন উন্নয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সরকারের পক্ষেই সম্ভব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বেই উন্নয়ন সম্ভব। আমাদের দুর্ভাগ্য ছিল, গত ১৭ বছর বিনা ভোটে নির্বাচিত একটি সরকার দেশে ছিল। কোনো ধর্মের বা দলের মানুষই ভালো থাকতে পারেনি। এখন আমাদের উন্নয়ন করার সুযোগ এসেছে। আপনাদের ছেলেমেয়ে ও নাতি-নাতনিদের জন্য প্রত্যেকটি ইউনিয়নে স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করা হবে। উন্নত মানের মাদ্রাসাও করা হবে। ছোট ছোট ছেলেমেয়েরা যাতে উন্নত মানের শিক্ষা পায়, সে ব্যবস্থা করা হবে।
এ সময় দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আগামী পাঁচ বছর আল্লাহতায়ালা যদি সহায় হন, তাহলে সালথা- নগরকান্দা সব মানুষের ভাগ্যের উন্নয়ন করাই হবে আমাদের একমাত্র লক্ষ্য।
ফরিদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদারের সভাপতিত্বে এবং সালথা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খাইরুল বাশার আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, সালথা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সালথা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, নগরকান্দা যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ, সালথা উপজেলা যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন ও কামরুল ইসলামসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।









