ফরিদপুরে জালিয়াতি করে সংবাদপত্র প্রকাশের অভিযোগে আদালতে মামলা
ফরিদপুর থেকে প্রকাশিত দৈনিক আজকের সারাদেশ নামক সংবাদ পত্রটি মালিকের বিনা-অনুমতিতে জালিয়াতি করে নিজেকে ভারপ্রাপ্ত সম্পাদক দাবি করা এবং ভারপ্রাপ্ত সম্পাদক কতৃক প্রকাশিত দাবি করার অভিযোগে ফরিদপুর জেলার আদালতে একটি মামলা দায়ের করেছেন উক্ত পত্রিকার মালিক প্রকাশক ও সম্পাদক সৈয়দ নাজমূল আলম পারভেজ।
এই মামলার বিবাদী বা আসামী করা হয় ফরিদপুর শহরের কোতয়ালী থানার খোদাবক্স রোড়ের বাসিন্দা মৃত মানিক শেখের পুত্র শেখ ফয়েজ আহম্মেদ কে।
মামলার সূত্রে জানাযায়, ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় এর বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের আদালত থেকে সৈয়দ নাজমূল আলম পারভেজ এর নামে ডিক্লিয়ারেশন প্রাপ্তকৃত দৈনিক আজকের সারাদেশ পত্রিকাটি।
এই পত্রিকার মালিকের বিনা অনুমতিতে নিজেকে ভারপ্রাপ্ত সম্পাদক দাবি করে এবং ভারপ্রাপ্ত সম্পাদক কর্তৃক প্রকাশিত দাবি করে জালিয়াতির মাধ্যেমে পত্রিকাটি প্রকাশ করেছেন বা ছাপিয়েছেন শেখ ফযেজ আহম্মেদ । যেখানে পত্রিকার নাম, নিবন্ধন নম্বর ও প্রতীক অবৈধ ভাবে ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে ভুয়া বিজ্ঞাপন প্রকাশ করার সুনিদিষ্ট অভিযোগে পাওয়া যায়।
এঘটনায় ফরিদপুরের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোতয়ালী আমলী আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কে তদন্তের নির্দেশ প্রদান করেন।
আজ সোমবার আদালতে উপস্থিত হয়ে মামলাটি দায়ের করেন ‘দৈনিক আজকের সারাদেশ’ পত্রিকা যাহার (রেজি নং-৫৬৮) উক্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশক সৈয়দ নাজমুল আলম পারভেজ।
মামলার আরজিতে উল্লেখ করা হয় আসামী শেখ ফয়েজ আহমেদ একজন শঠ, প্রতারক, জাল জালিয়াতি চক্র, বাদীর অনুমতি ছাড়া পত্রিকার নাম ও নিবন্ধন নম্বর ব্যবহার করে নিজেকে ভারপ্রাপ্ত সম্পাদক দাবি করে এবং মালিকানা হস্তান্তরের ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ করেন। পরবর্তীতে এসংক্রান্তে বিভ্রান্তিকর দরখাস্ত জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরে পাঠান। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে পত্রিকার প্রতীক ব্যবহার করে ভুয়া পেজ খুলে প্রতারণা চালায়।
বাদীর আইনজীবী অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম স্টালিন জানান, অনুমতি ছাড়া পত্রিকার নাম ও নিবন্ধন ব্যবহার করে বিভ্রান্তি তৈরি করা মুদ্রণযন্ত্র ও প্রকাশনা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বিজ্ঞ আদালত বিষয়টি আমলে নিয়ে সিআইডিকে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আসামী দৃষ্টান্তমূলক শাস্তি পাবেন বলে আশা প্রকাশ করেন।
এবিষয় জানতে চাইলে শেখ ফয়েজ আহম্মেদ দৈনিক বাঙ্গালী সময় কে বলেন আমাকে স্টামে লিখিত ভাবে মালিকান হস্তান্তর করেছে, এখন সে অ-শিকার করছে। আমি আদালতে প্রমান করবো, এটাই আমার বক্তব্য। তবে এবিষয় দৈনিক আজকের সারাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক সৈয়দ নাজমূল আলম পারভেজ বলেন আমি শেখ ফয়েজ আহম্মেদ কে ষ্টাম তো দূরের কথা একটি সাদা কাগজেও কোন লিখিত দেই নাই। সে জালিয়াত চক্রের গড ফাদার, যেকোন লোকের স্বাক্ষর জাল করার মাস্টার।









