ঢাকা ১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালথায় কৃষকদলের কর্মী সম্মেলনের অনুষ্ঠিত ফরিদপুরে জালিয়াতি করে সংবাদপত্র প্রকাশের অভিযোগে আদালতে মামলা ফরিদপুর-রাজবাড়ী রোডে বাস চলাচল বন্ধ প্রধান মন্ত্রীর লক্ষ মানুষকে সুশিক্ষা স্বাস্থ্য খাদ্য কর্মসংস্থান আইনের শাসন ও নিরাপত্তা দিতে হবে : – প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ফরিদপুরে বৈদ্যুতিক মিটারের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ফরিদপুরে বৃক্ষমেলা উদ্বোধন করেন চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি

রাজবাড়ীতে জিয়া মঞ্চের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার একে আজাদ রাজবাড়ী:

বাগেরহাটের চিতলমারী উপজেলা জিয়া মঞ্চের সভাপতি নিজাম কাজী হত্যার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) দুপুরে জিয়া মঞ্চ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে এসে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, জিয়া মঞ্চ রাজবাড়ী জেলা শাখার আহবায়ক খন্দকার মাহফুজুর রহমান, সদস্য সচিব আনিসুর রহমান মাসুদ, যুগ্ম আহবায়ক এস এম ফারুক, আবুল হোসেন অপু, রঞ্জু আহমেদ, ইদ্রিস খান, আহম্মদ আলী চৌধুরী, শিবলী, আলমগীর হোসেন, গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন তোফা, যুগ্ম সাধারণ সম্পাদক মিজান প্রমানিক, বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি মোঃ নান্নু বিশ্বাস, সাধারণ সম্পাদক মোঃ অহিদ মণ্ডল, সাংগঠনিক সম্পাদক ইমরান শেখ প্রমূখ।
পথসভায় জিয়া মঞ্চের নেতারা বলেন, নিজাম কাজীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। অতি দ্রুত দোষীদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, বাগেরহাটের চিতলমারী উপজেলার হিজলা ইউনিয়নে দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষরা নিজাম কাজীকে (৪৮) কুপিয়ে হত্যা করে।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৪:৩৩:১০ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
২১২ বার পড়া হয়েছে