ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালথায় কৃষকদলের কর্মী সম্মেলনের অনুষ্ঠিত ফরিদপুরে জালিয়াতি করে সংবাদপত্র প্রকাশের অভিযোগে আদালতে মামলা ফরিদপুর-রাজবাড়ী রোডে বাস চলাচল বন্ধ প্রধান মন্ত্রীর লক্ষ মানুষকে সুশিক্ষা স্বাস্থ্য খাদ্য কর্মসংস্থান আইনের শাসন ও নিরাপত্তা দিতে হবে : – প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ফরিদপুরে বৈদ্যুতিক মিটারের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ফরিদপুরে বৃক্ষমেলা উদ্বোধন করেন চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি

ফরিদপুরে বিক্ষোভ: সরকারের পক্ষ থেকে লংমার্চ টু ইসারায়েল ঘোষণা চান ধর্মপ্রাণ মুসল্লিরা

নিজস্ব প্রতিবেদক :

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে ফরিদপুরে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচি পালন করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এ সময় তাঁরা ফিলিস্তিনকে রক্ষা করতে সরকারের পক্ষ থেকে লংমার্চ টু ইসরায়েল ঘোষণার দাবি জানিয়েছেন।
আজ সোমবার বেলা ১১ টা থেকে ফরিদপুর প্রেসক্লাব চত্ত্বরে জড়ো হতে থাকেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ নানা শ্রেণি পেশার মানুষ। কেউ কালেমা লেখা পতাকা, কেউ ফিলিস্তিনের পতাকা ও প্লাকার্ড নিয়ে হাজির হোন। এক পর্যায়ে লোকে লোকারণ্য হয়ে উঠলে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলসহ শহরের জনতা ব্যাংকের মোড়ে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা।
এ সময় বিভিন্ন শ্লোগানে উত্তাল হয়ে উঠে প্রেসক্লাব চত্ত্বর থেকে জনতা ব্যাংকের মোড়। ‘চল চল ফিলিস্তিন চল, ফিলিস্তিন রক্ষা কর’ সহ নানা শ্লোগান দেন। তাঁরা মুসলিম বিশ্বের চুপ থাকা নিয়ে বিস্ময় প্রকাশ করেন এবং ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ বা যুদ্ধের ডাক দেন।
তাঁরা বলেন, আমরা ইসরায়েল মুখী লংমার্চ কর্মসূচি চাই, সরকারের পক্ষ থেকে ঘোষণা করতে হবে। আমরা ফিলিস্তিনকে বিশ্বের মানচিত্র থেকে মুছে যেতে দেব না, ইসরায়েল মুছে যাবে।
তাঁরা আরও বলেন, বিশ্বের নেতৃবৃন্দ ঘুমিয়ে আছে কিন্তু মুসলমানরা ঘুমায়নি। আমরা নেতৃত্ব তৈরি করে খোরাসানের নেতৃত্বে ফিলিস্তিনের দিকে রওয়ানা দেব।
এ সময় বক্তব্য দেন, খেলাফত মজলিসের জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হুসাইন, হেফাজত ইসলামের সভাপতি মাওলানা কবির হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সোহেল রানা সহ অনেকে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৩:৫৫:২৩ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
২৭১ বার পড়া হয়েছে