ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি বাংলাদেশ-কাজাখস্তান কমিউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন সাগর ফরিদপুরে তিনটি আসনে বিএনপির জয়-একটিতে জামায়াতের জয় নির্বাচনে সহিংসতা হলে দেখতে পারবেন কি ধরনের ব্যবস্থা নেয়া হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা আমি নির্বাচিত হলে হিন্দু-মুসলিম সকল ধর্মের মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়া হবে : শাহ আকরাম আলী ধানের শীষের ভোট চুরি করতে না পারে রিজাল্ট না হওয়া পর্যন্ত পাহারা দিতে হবে :- শামা ওবায়েদ সালথা প্রেসক্লাবের সাধারন সম্পাদকের হাড্ডি-গুড্ডি ভেঙে ফেলার হুমকি, অভিযোগ দায়ের ‎ফরিদপুরে ধানের শীষের মিছিল নিয়ে রিকশার প্রার্থীর গাড়ীর বহরে হামলা প্রচারণায় বাঁধা ও এজেন্টদের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন ‎ রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার সালথায় রিকশার ভোট চাওয়ায় মাদরাসার শিক্ষককে চাকরিচ্যুতের অভিযোগ

ভাঙ্গায় নিক্সন চৌধুরীর সহচর যুবলীগ নেতা মামুন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর ঘনিষ্ট সহচর যুবলীগ নেতা মামুন শিকদার (৩৭) গ্রেফতার করেছে পুলিশ। বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় রোববার দিবাগত রাতে উপজেলার পুলিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছেন। আজ সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মামুন শিকদার ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং ওই ইউনিয়নের ঈশ্বরদি গ্রামের মৃত মজিবুর শিকদারের ছেলে। সে ভাঙ্গা থানায় দায়েরকৃত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একটি মামলার আসামী। এছাড়া চাঁদাবাজিসহ তাঁর নামে থানায় একাধিক মামলা রয়েছে।
মামলার এজাহার ও থানা সুত্রে জানা যায়, ২০২৪ সালের ১০ নভেম্বর রাতে ভাঙ্গা পৌরসভার হাসামদিয়া মধ্যপাড়া এলাকায় পর পর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পরেরদিন ভাঙ্গা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এ মামলায় মজিবুর রহমান নিক্সন চৌধুরীকে প্রধান করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের ৪০ থেকে ৫০ জনকে আসামী করা হয়। এ মামলার তদন্তপ্রাপ্ত আসামী মামুন শিকদার।
স্থানীয়রা জানান, গ্রেফতার মামুন শিকদার নিক্সন চৌধুরীর ঘনিষ্ট হিসেবে এলাকায় আধিপত্য বিস্তার করতেন। তাঁর বালু ব্যবসা নিয়ন্ত্রণসহ জমি দখল, মাদক ব্যবসা, চাঁদাবাজীতে অতিষ্ঠ ছিল এলাকাবাসী। এভাবে নিক্সন চৌধুরীর ক্ষমতাবলে অপরাধের রাজত্ব গড়ে তোলেন। বর্তমানেও তার ভয়ে তটস্থ এলাকাবাসী।
আজ সন্ধ্যায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিয়া বাজার থেকে মামুন শিকদারকে গ্রেফতার করা হয়েছে। সে একটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার তদন্তপ্রাপ্ত আসামী। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৭:৫৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
২৪০ বার পড়া হয়েছে