ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি বাংলাদেশ-কাজাখস্তান কমিউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন সাগর ফরিদপুরে তিনটি আসনে বিএনপির জয়-একটিতে জামায়াতের জয় নির্বাচনে সহিংসতা হলে দেখতে পারবেন কি ধরনের ব্যবস্থা নেয়া হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা আমি নির্বাচিত হলে হিন্দু-মুসলিম সকল ধর্মের মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়া হবে : শাহ আকরাম আলী ধানের শীষের ভোট চুরি করতে না পারে রিজাল্ট না হওয়া পর্যন্ত পাহারা দিতে হবে :- শামা ওবায়েদ সালথা প্রেসক্লাবের সাধারন সম্পাদকের হাড্ডি-গুড্ডি ভেঙে ফেলার হুমকি, অভিযোগ দায়ের

বাংলাদেশ-কাজাখস্তান কমিউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন সাগর

শ্রাবণ হাসান

Oplus_131072

কাজাখস্তানে প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে গঠিত বাংলাদেশ-কাজাখস্তান কমিউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন লিয়াকত হোসেন সাগর। সংগঠনটির সদস্যদের অনলাইন ভিত্তিক নির্বাচনের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হয়েছেন৷ তিনি ২০১৭ সাল থেকে দেশটিতে রেসিডেন্টধারী হিসেবে ব্যবসা করে আসছেন এবং ফরিদপুরের সদরপুর উপজেলার বাসিন্দা।

আজ রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির সভাপতি ফরহাদ ওহাব আকন। তিনি দীর্ঘ দুই যুগ যাবৎ দেশটিতে অবস্থান করছেন এবং ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের আকনের ডাঙ্গী এলাকার ওহাব আকনের ছেলে। গত ১৯ ফেব্রুয়ারি দেশটির আলমাটি শহরে একটি রেস্তেরায় আনুষ্ঠানিকভাবে লিয়াকত হোসেন সাগরকে এই দায়িত্ব দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ-কাজাখস্তান কমিউনিটি’র সভাপতি ফরহাদ ওহাব আকন, যুগ্ম সাধারণ সম্পাদক আরমান আহমেদ ও তুসার আহমেদ, সাংগঠনিক সম্পাদক তমাল খান সহ কার্যকরী সদস্যবৃন্দ। এছাড়া কার্যকরী সদস্যবৃন্দ হতে আগ্রহী ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

কমিনিউটির সভাপতি ফরহাদ ওহাব আকন বলেন, সংগঠনটির আগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন ২০২৪ সালের ২৮ এপ্রিল থেকে দায়িত্ব পালন করে আসছিলেন৷ এ সময়ে অনিয়ম-দুর্নীতি ও প্রবাসীদের সাথে অসদাচরণের দায়ে গত ১৮ ফেব্রুয়ারি তাকে বহিস্কার করা হলে পদটি শূন্য হয়ে যায়। এরপর সকল সদস্যদের অনলাইন নির্বাচনের মাধ্যমে যুগ্ম সাধারন সম্পাদক লিয়াকত হোসেন সাগরকে দায়িত্ব দেয়া হয়েছে। আশা করি, আমরা সঠিকভাবে প্রবাসীদের কল্যাণে কাজ করে যাব৷ এ সংগঠনের কেউ অপরাধ বা অনিয়ম করলে তাকেও একই শাস্তি পেতে হবে৷ বাংলাদেশ-কাজাখস্তান কমিউনিটি’র বিরুদ্ধে ষড়যন্ত্র হলে তা কঠোরভাবে দমন করা হবে।

উল্লেখ্য, বাংলাদেশ-কাজাখস্তান কমিনিউটি ২০২৪ সালের ২৮ শে এপ্রিল প্রতিষ্ঠা লাভ করে এবং পরবর্তীতে দুই বছরকালীন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। যার মেয়াদ রয়েছে চলতি বছরের ২৮ এপ্রিল পর্যন্ত।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৮:০৮:০৩ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
৭৭ বার পড়া হয়েছে