ধানের শীষের ভোট চুরি করতে না পারে রিজাল্ট না হওয়া পর্যন্ত পাহারা দিতে হবে :- শামা ওবায়েদ
ধানের শীষের ভোট যাতে চুরি করতে না পারে, রিজাল্ট না হওয়া পর্যন্ত পাহারা দিতে হবে। আজ একটি সফল জনসমুদ্রে পরিনত হয়েছে। ১৭ বছর পর আগামী ১২ তারিখে নিরোপেক্ষ ভোটের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়বো। এসব কথা বলেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২, আসনের বিএনপি প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু।
এসময় তিনি আরও বলেছেন বিএনপি সরকারে গেলে সব ধর্মের মানুষ নিরাপদে থাকবে। মানুষ নিশ্চিন্তে ঘরে ঘুমাতে পারবে। সেই সাথে দেশের সব খাতে ব্যাপক উন্নয়ন হবে। আজ আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, আপনাদের ঋন কোনদিন শোধ করতে পারবো না।
সালথা উপজেলার মানুষ, আমার হৃদয়ের প্রানের মানুষ। দল,মত ধর্ম বর্ণ নির্বিশেষে ধানের শীষে সকলে ভোট দিবেন।
সালথা উপজেলা থেকে যে ভাবে আমার বাবা কে ও আমাকে ভালবাসা দিয়েছেন, তার চেয়ে তিন চার গুন ভাল বাসা আমি আপনাদের দিবো।
আমার বাবার কে এম ওবায়দুর রহমানের নেতৃত্বে এই সালথা উপজেলা ঘোষনা করা হয়েছিল। আজ সালথা উপজেলায় উন্নয়ন করতে হবে, আমি আপনাদের কথা দিচ্ছি সালথা উপজেলায় একটি আন্তর্জাতিক মানের হসপিটাল ও একটি বিশ্ববিদ্যালয় নির্মান করা হবে। আমার ভাই বোনদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, মিল- কারখানা নির্মান করা হবে। মসজিদ মাদ্রাসা সংস্কার করা হবে।
আজ সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকাল ৫ টায় ফরিদপুরের সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির আয়োজিত ধানের শীষের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতত্বে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন বিএনপি’র বর্ষীয়ান রাজনীতিবিদ জহুরুল হক শাহজাদা মিয়া, আরও উপস্থিত ছিলেন স্পারো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শোভন ইসলাম, বিএনপির সাবেক সাধারন সম্পাদক এড হাবিবুর রহমান, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর সহ বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মী বৃন্দ সহ সালথা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগন।









