ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমি নির্বাচিত হলে হিন্দু-মুসলিম সকল ধর্মের মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়া হবে : শাহ আকরাম আলী ধানের শীষের ভোট চুরি করতে না পারে রিজাল্ট না হওয়া পর্যন্ত পাহারা দিতে হবে :- শামা ওবায়েদ সালথা প্রেসক্লাবের সাধারন সম্পাদকের হাড্ডি-গুড্ডি ভেঙে ফেলার হুমকি, অভিযোগ দায়ের ‎ফরিদপুরে ধানের শীষের মিছিল নিয়ে রিকশার প্রার্থীর গাড়ীর বহরে হামলা প্রচারণায় বাঁধা ও এজেন্টদের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন ‎ রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার সালথায় রিকশার ভোট চাওয়ায় মাদরাসার শিক্ষককে চাকরিচ্যুতের অভিযোগ আমরা ইসলাম ধারণ করি পালন করি বিক্রি করে খাই না : শামা ওবায়েদ ১১ ফেব্রুয়ারি থেকে ভোট পাহারা ১২ ফেব্রুয়ারি ফলাফল ছাড়া কেন্দ্র ছাড়বেন না :-শামা ওবায়েদ সালথায় নানা আয়োজনে চ্যানেল এস’র বর্ষপূর্তি উদযাপন ইসলামী জোট রাষ্ট্রক্ষমতায় গেলে জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত হবে : শাহ আকরাম আলী

আমি নির্বাচিত হলে হিন্দু-মুসলিম সকল ধর্মের মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়া হবে : শাহ আকরাম আলী

সালথা প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারনার শেষ সময়েও রিকশা প্রতীকে ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন ১১ দলীয় জোটের মনোনীত খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা শাহ্ মোঃ আকরাম আলী।

গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকালে ফরিদপুর-২ আসনের সালথা ও নগরকান্দা উপজেলার বিভিন্ন গ্রামে পথসভা ও হাট-বাজারে, কৃষক শ্রমিক মেহনতী মানুষের নিকট রিকশা মার্কার প্রচারনা করেন তিনি।

নির্বাচনী প্রচারনার সভায় তিনি বলেন, আমি নির্বাচিত হলে সালথা – নগরকান্দা উপজেলায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। হিন্দু-মুসলিম সহ সকল ধর্মের মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়া হবে। বেকারত্ব দুর করণের লক্ষ্যে ও সমাজের উন্নয়নের জন্য যুবকদের ভুমিকা অপরিহার্য, আমি নির্বাচিত হতে যুবসমাজের জন্য বিশেষ বিশেষ পদক্ষেপ নেওয়া হবে। এই অঞ্চলের ব্যাপক উন্নয়ন হবে।

এসময় তিনি আরও বলেন, আমাদের সালথা – নগরকান্দা উপজেলা কৃষি প্রধান এলাকা, এখানের কৃষকরা নানা ভাবে অবহেলিত । কৃষি যন্ত্রপাতি, বিশেষ করে সারের দাম সহনীয় পর্যায়ে রাখতে এবং কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিয়ে সংসদে কৃষকদের দাবি দাওয়া তুলে ধরতে পারবো। এদেশের চিরাচরিত রুপ হচ্ছে একদল ক্ষমতায় গেলে অন্য দলের মানুষ হামলা- মামলার শিকার হয়। আমরা ক্ষমতায় গেলে এ জুলুম বন্ধ করা হবে। মিথ্যা মামলা, অন্যায়, অত্যাচার বন্ধ করা হবে। সরকার থেকে যা কিছু বরাদ্দ আসবে তার সম্পূর্ণটাই সুষ্ঠুভাবে বল্টন করা হবে। রাস্তা ঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান সহ সামগ্রিক উন্নয়নে ব্যপক কাজ করা হবে।
এসময় ১১ দলীয় জোটের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০১:৪০:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
১৭ বার পড়া হয়েছে