ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি বাংলাদেশ-কাজাখস্তান কমিউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন সাগর ফরিদপুরে তিনটি আসনে বিএনপির জয়-একটিতে জামায়াতের জয় নির্বাচনে সহিংসতা হলে দেখতে পারবেন কি ধরনের ব্যবস্থা নেয়া হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা আমি নির্বাচিত হলে হিন্দু-মুসলিম সকল ধর্মের মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়া হবে : শাহ আকরাম আলী ধানের শীষের ভোট চুরি করতে না পারে রিজাল্ট না হওয়া পর্যন্ত পাহারা দিতে হবে :- শামা ওবায়েদ সালথা প্রেসক্লাবের সাধারন সম্পাদকের হাড্ডি-গুড্ডি ভেঙে ফেলার হুমকি, অভিযোগ দায়ের

ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

নিজস্ব সংবাদ :

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে রনি শেখ (৩০) নামের এক যুবকক নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯ টার দিকে ভাঙ্গা পৌরসভার পূর্ব হাসামদিয়ার ব্র্যাক অফিসের সামনে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি শেখ ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের সরাইবাড়ী গ্রামের মোস্তফা শেখের ছেলে। তিনি পাশেই মাছের আড়তে কাজ করতেন।

এর সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার উপপরিদর্শক( এসআই) আবজাল হোসেন জানান,খবর পেয়ে নিহত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কাজ শেষ করে রেললাইনের ওপর দিয়ে হাটতে ছিল অথবা বসা ছিল। হয়তো ট্রেনের ধাক্কা খেয়ে তার মুখমণ্ডল সহ বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত হয়েছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৩:৪৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
৩২৩ বার পড়া হয়েছে