ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি বাংলাদেশ-কাজাখস্তান কমিউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন সাগর ফরিদপুরে তিনটি আসনে বিএনপির জয়-একটিতে জামায়াতের জয় নির্বাচনে সহিংসতা হলে দেখতে পারবেন কি ধরনের ব্যবস্থা নেয়া হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা আমি নির্বাচিত হলে হিন্দু-মুসলিম সকল ধর্মের মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়া হবে : শাহ আকরাম আলী ধানের শীষের ভোট চুরি করতে না পারে রিজাল্ট না হওয়া পর্যন্ত পাহারা দিতে হবে :- শামা ওবায়েদ সালথা প্রেসক্লাবের সাধারন সম্পাদকের হাড্ডি-গুড্ডি ভেঙে ফেলার হুমকি, অভিযোগ দায়ের

ছয় বছরের শিশুকে যৌন হয়রানি : যুবক গ্রেপ্তার

একে আজাদ রাজবাড়ীঃ
রাজবাড়ীর কালুখালীতে ৬ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগে দীপক সরকার (২৬) নামে এ যুবককে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী।
শনিবার (২২ মার্চ) দুপুর ২ টার দিকে উপজেলার মদাপুর ইউনিয়ন পরিষদের পাশে ধানের চাতালে এ ঘটনা ঘটে।
আটক দীপক সরকার জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া জামালপুর গ্রামের দিনেশ সরকারের ছেলে।সে ধানের চাতালের কর্মচারী।
ঘটনা সূত্রে জানা যায়,শিশুটি খেলাধুলার করার জন্য ধানের চাতালে পাশে মাটি আনতে যায়। ওই সময় ধানের চাতালের কর্মচারী দীপক শিশুটিকে কাছে ডেকে যৌন হয়রানীর চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার চেঁচামেচি করলে তাকে ছেড়ে দেয় দীপক। পরে বিষয়টি শিশু তার পরিবারকে জানালে পরিবারের লোকজনসহ এলাকাবাসী দীপকে আটক করে। প‌রে মারধর করে মদাপুর ইউনিয়ন পরিষদের একটি কক্ষে আটকে রা‌খে। বিষয়টি থানায় জানালে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই ইউনিয়ন পরিষদের একটি কক্ষে তাকে আটকে রাখা হয়েছে। আমরা সেখান থেকে তাকে গ্রেপ্তার করি। প্রাথমিকভাবে মেয়েটির জবানবন্দী নিয়ে জানতে পারি যে আটক ব্যক্তি মেয়েটিকে যৌন হয়রানির চেষ্টা করেছে।
তিনি আরও জানান, শিশুটির মা বাদী হয়ে একটি নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছে।পরবর্তী আইনি কার্যক্রম শেষে আসামিকে আদালতে প্রেরণ করা হবে।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১০:২৬:২৯ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
২৩৮ বার পড়া হয়েছে