ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি বাংলাদেশ-কাজাখস্তান কমিউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন সাগর ফরিদপুরে তিনটি আসনে বিএনপির জয়-একটিতে জামায়াতের জয় নির্বাচনে সহিংসতা হলে দেখতে পারবেন কি ধরনের ব্যবস্থা নেয়া হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা আমি নির্বাচিত হলে হিন্দু-মুসলিম সকল ধর্মের মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়া হবে : শাহ আকরাম আলী ধানের শীষের ভোট চুরি করতে না পারে রিজাল্ট না হওয়া পর্যন্ত পাহারা দিতে হবে :- শামা ওবায়েদ সালথা প্রেসক্লাবের সাধারন সম্পাদকের হাড্ডি-গুড্ডি ভেঙে ফেলার হুমকি, অভিযোগ দায়ের

প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

একে আজাদ রাজবাড়ীঃ
রাজবাড়ীর কালুখালীতে প্রাইভেট কারের ধাক্কায় সুজন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বুধবার (২ এপ্রিল)  সকাল ১১ টার দিকে কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুজন শেখ (২৫) রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের লিয়াকত শেখের ছেলে। সুজন শেখ পেশায় রাজমিস্ত্রীর হেল্পার।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রনতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা,বলেন সকাল ১১টার দিকে সুজন রতনদিয়া বাজার থেকে নিজ বাড়ি গঙ্গানন্দপুর ফিরছিলেন।গঙ্গানন্দপুর মোল্লাপাড়া ঈদগাহ মাঠের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে সুজন  গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন সুজনকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। রাজবাড়ী সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন গঙ্গানন্দপুর গ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় সুজন শেখ নামে এক যুবক নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।  এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৯:৫৫:০১ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
১৪৮ বার পড়া হয়েছে