ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমি নির্বাচিত হলে হিন্দু-মুসলিম সকল ধর্মের মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়া হবে : শাহ আকরাম আলী ধানের শীষের ভোট চুরি করতে না পারে রিজাল্ট না হওয়া পর্যন্ত পাহারা দিতে হবে :- শামা ওবায়েদ সালথা প্রেসক্লাবের সাধারন সম্পাদকের হাড্ডি-গুড্ডি ভেঙে ফেলার হুমকি, অভিযোগ দায়ের ‎ফরিদপুরে ধানের শীষের মিছিল নিয়ে রিকশার প্রার্থীর গাড়ীর বহরে হামলা প্রচারণায় বাঁধা ও এজেন্টদের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন ‎ রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার সালথায় রিকশার ভোট চাওয়ায় মাদরাসার শিক্ষককে চাকরিচ্যুতের অভিযোগ আমরা ইসলাম ধারণ করি পালন করি বিক্রি করে খাই না : শামা ওবায়েদ ১১ ফেব্রুয়ারি থেকে ভোট পাহারা ১২ ফেব্রুয়ারি ফলাফল ছাড়া কেন্দ্র ছাড়বেন না :-শামা ওবায়েদ সালথায় নানা আয়োজনে চ্যানেল এস’র বর্ষপূর্তি উদযাপন ইসলামী জোট রাষ্ট্রক্ষমতায় গেলে জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত হবে : শাহ আকরাম আলী

 ফিলিস্তিনিদের প্রতি‌ সংহতি জানিয়ে গাজা ও রাফায় ইসরাইলি বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে ফরিদপুরে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত

নিজেস্ব প্রতিনিধি ফরিদপুরঃ

জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে গাজা ও রাফায় ইসরাইলি বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে  প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল ৪ টায় ফরিদপুর প্রেসক্লাবের ‌ সামনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।‌

ফরিদপুর মহানগর বিএনপির আহবায়ক‌  এ এফ  এম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে এই বিক্ষোভ ‌ সমাবেশ ‌ও মিছিল  অনুষ্ঠিত হয় । মিছিলটি ফরিদপুর প্রেসক্লাব থেকে আলিপুর গোরস্থানের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নায়াবা ইউসুফ, ফরিদপুর  মহানগর বিএনপির সদস্য সচিব  গোলাম মোস্তফা মিরাজ,  জেলা বিএনপি যুগ্ম আহবায়ক গোলাম রব্বানী‌ রতন , ফরিদপুর মহানগর যুবদলের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান  বেনজীর আহমেদ তাবরিজ, ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন ,মহানগর যুবদলের সভাপতি  এম এম ইউসুফ প্রমূখ।‌

এ সময় ‌দলটির বিভিন্ন অঙ্গ সংগঠনের   নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন । প্রতিবাদ সভায় ‌বক্তারা বলেন, আজ আমরা জাতীয়তাবাদী দল ও ফরিদপুরবাসী একত্রিত হয়েছি ফিলিস্তিনী ভাই-বোনদের প্রতি সংহতি জানাতে। ইসরাইলি বাহিনী ফিলিস্তিনের গাজা ও রাফায় নিরীহ মুসলিমদের উপর বর্বর হামলা চালিয়ে নিরীহ নারী, শিশু  ও মুসলিম ভাইদের  হত্যা করছে। এই হত্যাযজ্ঞের মাত্রা চরম পর্যায়ে চলে গিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর তীব্র  নিন্দা ও প্রতিবাদ জানায়। ইসরাইলকে আন্তর্জাতিক ভাবে আইনের আওতায় আনার জন্য বিশ্ব মুসলিম রাষ্ট্রগুলোর নেতাদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি। মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের পাশে থাকতে হবে। ইসরাইলি সকল পন্যসমূহ আমাদের বয়কট করতে হবে। ফিলিস্তিনিদেরকে তাদের আবাসস্থল ফেরত দিতে হবে এবং ইসরাইলি বাহিনীকে নির্মূল করতে হবে। এর পূর্বে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল সমাবেশ স্থলে এসে উপস্থিত হন। এ সময় তারা ‌  ফিলিস্তিনের পক্ষে ‌ বিভিন্ন রকম স্লোগান প্রদান করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৭:০৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
১৮১ বার পড়া হয়েছে