ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি বাংলাদেশ-কাজাখস্তান কমিউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন সাগর ফরিদপুরে তিনটি আসনে বিএনপির জয়-একটিতে জামায়াতের জয় নির্বাচনে সহিংসতা হলে দেখতে পারবেন কি ধরনের ব্যবস্থা নেয়া হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা আমি নির্বাচিত হলে হিন্দু-মুসলিম সকল ধর্মের মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়া হবে : শাহ আকরাম আলী ধানের শীষের ভোট চুরি করতে না পারে রিজাল্ট না হওয়া পর্যন্ত পাহারা দিতে হবে :- শামা ওবায়েদ সালথা প্রেসক্লাবের সাধারন সম্পাদকের হাড্ডি-গুড্ডি ভেঙে ফেলার হুমকি, অভিযোগ দায়ের

পার্কিং ফি কমানোর দাবিতে অটোচালকদের বিক্ষোভ

একে আজাদ,রাজবাড়ী:

দৈনিক ১০ টাকা হারে পার্কিং ফি নির্ধারণ ও বাৎসরিক এককালীন তিন হাজার ৬০০ টাকা নিয়ে প্লেট নম্বর বরাদ্দের মাধ্যমে অটোরিকশা চলাচলের দাবি জানিয়ে রাজবাড়ীতে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে অটোচালকরা। বুধবার (৯ এপ্রিল) সকাল ১১টায় জেলা অটোবাইক মালিক ও চালক ঐক্য পরিষদের ব্যানারে শহরের এক নম্বর রেলগেট এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. মাইনুদ্দিন সরদার, জেলা অটো শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মো. আব্দুল কুদ্দুস বক্তব্য দেন।বক্তারা অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে রাজবাড়ী পৌর কর্তৃপক্ষ ইজারাদারদের মাধ্যমে জোরপূর্বক ৩৫ থেকে ৪০ টাকা করে পার্কিং ফি আদায় করেছে। এতে দরিদ্র অটোচালকরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। পৌর কর্তৃপক্ষ আবারও নতুন অর্থবছরের শুরুতে একইভাবে পার্কিং ফি আদায়ের উদ্যোগ নিয়েছে, যা মালিক-চালকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি করেছে।তারা দাবি জানান, দৈনিক ১০ টাকা হারে পার্কিং ফি নির্ধারণ করে বছরে একবার তিন হাজার ৬০০ টাকা গ্রহণের মাধ্যমে প্লেট নম্বর বরাদ্দ দিয়ে অটোরিকশা চলাচলের বৈধতা নিশ্চিত করতে হবে।অটোচালকদের দাবির প্রতি সংহতি জানিয়ে আরও বক্তব্য দেন – জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, জেলা যুবদলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল, জেলা কৃষকদলের আহ্বায়ক আইয়ুবুর রহমান আইয়ুব, জেলা শ্রমিক দলের সভাপতি মো. আব্দুল গফুর মন্ডল, সাধারণ সম্পাদক শাহ আলম এবং সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে অটোচালকরা পৌর প্রশাসক, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৭:১২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
২২২ বার পড়া হয়েছে