ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি বাংলাদেশ-কাজাখস্তান কমিউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন সাগর ফরিদপুরে তিনটি আসনে বিএনপির জয়-একটিতে জামায়াতের জয় নির্বাচনে সহিংসতা হলে দেখতে পারবেন কি ধরনের ব্যবস্থা নেয়া হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা আমি নির্বাচিত হলে হিন্দু-মুসলিম সকল ধর্মের মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়া হবে : শাহ আকরাম আলী ধানের শীষের ভোট চুরি করতে না পারে রিজাল্ট না হওয়া পর্যন্ত পাহারা দিতে হবে :- শামা ওবায়েদ সালথা প্রেসক্লাবের সাধারন সম্পাদকের হাড্ডি-গুড্ডি ভেঙে ফেলার হুমকি, অভিযোগ দায়ের

নগরকান্দায় ৯১৮ বোতল গ্যাস সিলিন্ডার জব্দসহ  গ্রেফতার-১

নিজেস্ব প্রতিনিধি ফরিদপুর:

ফরিদপুরের নগরকান্দায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদকৃত বিভিন্ন কোম্পানির ৯১৮ বোতল গ্যাস সিলিন্ডার জব্দসহ একজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

জানা যায়, শনিবার -১২ এপ্রিল- দুপুরে উপজেলার তালমা ইউনিয়নে সদরবেড়া এলাকায় এম, এম জুট মিলের অভ্যন্তরে অবৈধভাবে মজুদকৃত এসব গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়। এ সময় কারখানাটির ভেতরে থাকা দুটি ট্রাক ও একটি ট্যাংক লড়ি জব্দ করা হয় এবং  কারখানার ম্যানেজার হেলাল উদ্দিন জাকারিয়াকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির, সেনাবাহিনীর ফরিদপুরের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানভীর হাসান, সহকারী বিস্ফোরক পরিদর্শক ইশরাক উদ্দিন সহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এম এম জুটমিলের অভ্যান্তরে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন কোম্পানির মোড়ক নকল করে গ্যাস সিলিন্ডার বাজারজাত করার অভিযোগ রয়েছে। এই অভিযোগের ভিত্তিতেই যৌথ বাহিনী অভিযান চালায়।

এম এম জুটমিল এবং দুবাই বাংলা এলপি গ্যাস লিমিটেড ইউনিট-২ কারখানার মালিক দুই ভাই মোস্তাক আহমেদ ও পারভেজ আহমেদ অভিযান চলাকালে পলাতক থাকায় তাদের  বক্তব্য জানা যায়নি। 

নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাফী বিন কবির বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৭:৫৩:১৮ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
১৫৬ বার পড়া হয়েছে