ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালথায় কৃষকদলের কর্মী সম্মেলনের অনুষ্ঠিত ফরিদপুরে জালিয়াতি করে সংবাদপত্র প্রকাশের অভিযোগে আদালতে মামলা ফরিদপুর-রাজবাড়ী রোডে বাস চলাচল বন্ধ প্রধান মন্ত্রীর লক্ষ মানুষকে সুশিক্ষা স্বাস্থ্য খাদ্য কর্মসংস্থান আইনের শাসন ও নিরাপত্তা দিতে হবে : – প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ফরিদপুরে বৈদ্যুতিক মিটারের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ফরিদপুরে বৃক্ষমেলা উদ্বোধন করেন চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি

রাজবাড়ীতে নানা আয়োজনে বরণ করা হলো বাংলা নববর্ষ ১৪৩২

একে আজাদ রাজবাড়ী:
বর্ণাঢ্য আয়োজনে এবং উৎসবমুখর পরিবেশে রাজবাড়ীতে উদযাপিত হয়েছে পহেলা বৈশাখ ১৪৩২। শনিবার (১৪ এপ্রিল ২০২৫) সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্তে শুরু হয় নতুন বছরকে বরণ করার নানা আয়োজন।
জেলা প্রশাসনের উদ্যোগে সকালে বের করা হয় একটি বৈশাখী শোভাযাত্রা। বর্ণিল সাজে সজ্জিত শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
নববর্ষ উপলক্ষে রেলওয়ে শহীদ খুশি রেল মাঠে শুরু হয়েছে তিন দিনব্যাপী লোকজ মেলা। স্থানীয় সংস্কৃতি, কৃষ্টি ও ঐতিহ্য তুলে ধরতে মেলাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন আয়োজকরা।
এছাড়াও আজাদী ময়দানে বর্ষবরণ উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশু-কিশোরদের জন্য খেলাধুলা, পিঠা-পুলি, হস্তশিল্প ও বৈশাখী পণ্যের দোকান নিয়ে জমে উঠেছে বৈশাখী মেলা। রেলগেট এলাকার বটতলা ও বকুল তলা এই দুই এলাকাতেও উৎসবমুখর পরিবেশে বৈশাখী আয়োজন অনুষ্ঠিত হয়।
নতুন বছরকে কেন্দ্র করে রাজবাড়ীর সর্বত্রই বিরাজ করে প্রাণচঞ্চলতা ও আনন্দঘন পরিবেশ। সকল শ্রেণি-পেশার মানুষ এসব আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং একসঙ্গে মিলেমিশে উদযাপন করেন বাঙালির প্রাণের এই উৎসব।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১২:০৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
২৩২ বার পড়া হয়েছে