ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালথায় কৃষকদলের কর্মী সম্মেলনের অনুষ্ঠিত ফরিদপুরে জালিয়াতি করে সংবাদপত্র প্রকাশের অভিযোগে আদালতে মামলা ফরিদপুর-রাজবাড়ী রোডে বাস চলাচল বন্ধ প্রধান মন্ত্রীর লক্ষ মানুষকে সুশিক্ষা স্বাস্থ্য খাদ্য কর্মসংস্থান আইনের শাসন ও নিরাপত্তা দিতে হবে : – প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ফরিদপুরে বৈদ্যুতিক মিটারের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ফরিদপুরে বৃক্ষমেলা উদ্বোধন করেন চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি

নগরকান্দায় এসএসসির ২৩ পরীক্ষার্থী বহিষ্কার 

নিজেস্ব প্রতিনিধি ফরিদপুর:
ফরিদপুরের নগরকান্দায় একটি কেন্দ্রের ২৩ জন এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে ১২ টার দিকে নগরকান্দার সৈয়দা সাজেদা চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তাদের বহিষ্কার করা হয়। জানা যায়, মঙ্গলবার সকাল ১০ টায় সৈয়দা সাজেদা চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসির ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। পরে অসদুপায় অবলম্বন করায় ২৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।
সৈয়দা সাজেদা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব মো. আত্তাপ হোসেন বলেন, অসদুপায় অবলম্বন করায় ইউএনও’র নির্দেশে ২৩ জন এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তারা সবাই নগরকান্দার বিভিন্ন স্কুলের শিক্ষার্থী।
এব্যাপারে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফী বিন কবিরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও বক্তব্য জানা সম্ভব হয়নি।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১০:৫১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
১৫৬ বার পড়া হয়েছে