ঢাকা ১০:১১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সাম্ভাব্য প্রার্থীরা সরব সালথায় কৃষকদলের কর্মী সম্মেলনের অনুষ্ঠিত ফরিদপুরে জালিয়াতি করে সংবাদপত্র প্রকাশের অভিযোগে আদালতে মামলা ফরিদপুর-রাজবাড়ী রোডে বাস চলাচল বন্ধ প্রধান মন্ত্রীর লক্ষ মানুষকে সুশিক্ষা স্বাস্থ্য খাদ্য কর্মসংস্থান আইনের শাসন ও নিরাপত্তা দিতে হবে : – প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ফরিদপুরে বৈদ্যুতিক মিটারের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ফরিদপুরে বৃক্ষমেলা উদ্বোধন করেন চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

রাজবাড়ীতে ডিপ্লোমা ডিগ্রিকে স্নাতক মর্যাদার দাবিতে মানববন্ধন

একে আজাদ,রাজবাড়ী:
ডিপ্লোমা ডিগ্রিকে স্নাতক (পাস কোর্স) মর্যাদার স্বীকৃতির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে রাজবাড়ী সদর হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে ইনস্টিটিউটের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী মানিক মিয়া, আমিনুল ইসলাম, রোমান হোসেন এবং প্রথম বর্ষের শিক্ষার্থী কোকিলা দেবনাথ ও বিজয় বিশ্বাস।
বক্তারা বলেন, আমরা সবাই এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নার্সিং ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়েছি। দীর্ঘ তিন বছর অধ্যয়ন করেও আমাদের এই ডিগ্রিকে স্নাতক পর্যায়ের স্বীকৃতি দেওয়া হয় না, যা সম্পূর্ণ বৈষম্যমূলক। অথচ সমমানের অন্যান্য শিক্ষার্থীরা স্নাতক ডিগ্রি অর্জন করছে।
তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে আমরা এই বৈষম্য দূরীকরণে আন্দোলন করে আসছি। কিন্তু আজও সরকার আমাদের দাবির প্রতি কোনো সাড়া দেয়নি। এভাবে উপেক্ষা চলতে থাকলে আমরা আগামীতে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
শিক্ষার্থীরা মানববন্ধন চলাকালে ডিপ্লোমা ডিগ্রিকে স্নাতক মর্যাদার স্বীকৃতির দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করেন।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৬:২১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
২২০ বার পড়া হয়েছে