ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফমেক হাসপাতালে কর্মবিরতিতে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা, ভোগান্তিতে রোগীরা বৈষম্য নয়, বাস্তবায়নের দাবি এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ইসলামী দলগুলোর পাথর দিয়ে মানুষ মারা ও চাঁদাবাজি-টেন্ডারবাজির বদনাম নাই: জনসভায় খেলাফত মজলিসের প্রার্থী ফরিদপুরে বাইসো-এর কর্মশালা: কৌতুহলবশত সাইবার অপরাধে জড়াচ্ছে যুবসমাজ ফরিদপুরে দুর্বৃত্তদের দিয়ে বসতঘর ভাঙচুর, ভিডিও করায় সাংবাদিককে পিটিয়ে আহত কোটালিপাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান  ফরিদপুরে ও রাজবাড়ীতে পূজামন্ডপে র‍্যাবের বিশেষ নিরাপত্তা নিয়ে ব্রিফিং, গুজব নিয়ে হুশিয়ারি সালথায় জামায়াতে ইসলামী’র বিক্ষোভ সমাবেশ দেশে খুন হচ্ছে বিচার হচ্ছে না হাতপাখায় ভোট দিলে দেশ নিরাপদে থাকবে : – মুফতী ফয়জুল করীম ফরিদপুরে গ্রামীণ ফুটবল খেলায় ম্যাচসেরাকে গাছের চারা উপহার, মাতলো হাজারো দর্শক

ফরিদপুরে আওয়ামীলীগের মিছিল

বিশেষ প্রতিনিধি:

রাজনৈতিক নিষ্ক্রিয়তার ছায়া কাটিয়ে অবশেষে ফরিদপুরে আওয়ামীলীগের সহযোগী সংগঠন  যুবলীগের মিছিল হয়েছে। গত মঙ্গলবার রাত ৮টায় ঢাকা-খুলনা মহাসড়কের ধুলদী জোড়া ব্রিজ সংলগ্ন এলাকায় মিছিলটি হয়।

জানাযায়, ফরিদপুর সদরে আবারও রাজপথে সরব হলো আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ।
গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম জেলা সদরে প্রায় দলীয় শতাধিক নেতাকর্মীদের অংশগ্রহণে একটি মিছিল করে সংগঠনটি। তবে এ বিষয়ে মোটেই অবগত ছিলেন না বলে দাবি করেছেন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

মঙ্গলবার রাত ৮টায় ঢাকা-খুলনা মহাসড়কের ধুলদী জোড়া ব্রিজ সংলগ্ন এলাকায় মিছিলটি হয়। আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন নেতাকর্মীরা মিছিলের ২৮ সেকেন্ডের একটি ভিডিও তাদের সামাজিক যোগাযোগর মাধ্যম ফেসবুকে পোস্ট করেছে।

ভিডিওটিতে দেখা যায়, দলীয় পতাকা, ব্যানার ও পোস্টারে সুসজ্জিত মিছিলটি ফরিদপুর সদরের ধুলদি জোড়া ব্রিজ এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে শেখ হাসিনাকে নিয়ে স্লোগান দিচ্ছেন। স্লোগান ছিলো— ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। জয় বাংলা-জয় বঙ্গবন্ধু।
ভিডিওটিতে আরও দেখা যায়, মিছিলের নেতৃত্ব দিচ্ছে ফরিদপুর জেলা আওয়ামী যুবলীগ ও সাবেক ছাত্রলীগ নেতা দেবাশীষ নয়ন ও বোয়ালমারী উপজেলা যুবলীগ নেতা মিয়া গালিবুর রহমান। তাদের সঙ্গে ছিল ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।

এ ব্যাপারে দেবাশীষ নয়ন জানান, এই মিছিল শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং এটি একটি বার্তা— মাঠে ফিরছে আওয়ামী লীগ, সংগঠনের শক্তি ও ঐক্যের প্রতিচ্ছবি দেখাতেই এই আয়োজন।

ফরিদপুর কোতোয়ালি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদ উজ্জামান বলেন, এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। ফরিদপুর শহরে বা ফরিদপুরে কোথাও মিছিল হয়েছে এ তথ্য আমার জানা নেই।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৬:৫২:৫০ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৫৭ বার পড়া হয়েছে