ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি বাংলাদেশ-কাজাখস্তান কমিউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন সাগর ফরিদপুরে তিনটি আসনে বিএনপির জয়-একটিতে জামায়াতের জয় নির্বাচনে সহিংসতা হলে দেখতে পারবেন কি ধরনের ব্যবস্থা নেয়া হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা আমি নির্বাচিত হলে হিন্দু-মুসলিম সকল ধর্মের মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়া হবে : শাহ আকরাম আলী ধানের শীষের ভোট চুরি করতে না পারে রিজাল্ট না হওয়া পর্যন্ত পাহারা দিতে হবে :- শামা ওবায়েদ সালথা প্রেসক্লাবের সাধারন সম্পাদকের হাড্ডি-গুড্ডি ভেঙে ফেলার হুমকি, অভিযোগ দায়ের

প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করার আশ্বাস মহাপরিচালকের

শিমুল তালুকদার, সদরপুর:
দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করার আশ্বাস দিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোঃ শামসুজ্জামান।  তিনি বলেছেন,  আগামীতে সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নীত করা হবে।
৩ মে শনিবার সদরপুর উপজেলা পরিষদ হল রুমে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ফরিদপুর জেলার সদরপুর ও চরভদ্রাসন উপজেলার বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে  শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন দিক নিয়ে নির্দেশনামূলক বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, চরাঞ্চলের দুর্গম এলাকার শিক্ষকদের জন্য বিশেষ ভাতা, রাত্রি যাপনের জন্য ব্যবস্থা এবং এক বছরের মধ্যে বদলীর ব্যবস্থা করা হবে।
ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় অতিরিক্ত সচিব মোঃ ফজলুর রহমান।
সভার শুরুতে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা এবং চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন দুই উপজেলার প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষকদের বিভিন্ন সমস্যা প্রস্তাবাকারে তুলে ধরেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) মোহাম্মদ কামরুল হাসান প্রশ্নোত্তর পর্বে উপস্থিত প্রধান শিক্ষকদের কাছে প্রাথমিক শিক্ষার সঙ্গে সম্পর্কিত ও বিদ্যালয়গুলোর ভৌত অবকাঠামোগত বিভিন্ন সমস্যা তুলে আনেন।
এ সময়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপপরিচালক মো. আলী রেজা, সহকারী পরিচালক (একীভূত শিক্ষা) রোখসানা পারভিনসহ সদরপুর ও চরভদ্রাসন উপজেলার ১৮৮ জন প্রধান শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের ৮২ জন কর্মকর্তা, ও উপজেলার গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৮:৩১:১১ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
২৩৮ বার পড়া হয়েছে