ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালথায় কৃষকদলের কর্মী সম্মেলনের অনুষ্ঠিত ফরিদপুরে জালিয়াতি করে সংবাদপত্র প্রকাশের অভিযোগে আদালতে মামলা ফরিদপুর-রাজবাড়ী রোডে বাস চলাচল বন্ধ প্রধান মন্ত্রীর লক্ষ মানুষকে সুশিক্ষা স্বাস্থ্য খাদ্য কর্মসংস্থান আইনের শাসন ও নিরাপত্তা দিতে হবে : – প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ফরিদপুরে বৈদ্যুতিক মিটারের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ফরিদপুরে বৃক্ষমেলা উদ্বোধন করেন চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি

ফরিদপুরে কিশোরদের মাধ্যমে মাদক বিক্রিকালে যৌথ বাহিনীর অভিযানে আটক -১

নিজেস্ব প্রতিনিধি:

ফরিদপুর সদর উপজেলার কাচারিটেক ব্রিজ বাজার এলাকায় অপ্রাপ্তবয়স্ক কিশোরদের মাধ্যমে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগে যৌথ বাহিনীর এক অভিযানে ১৫ বছর বয়সী এক কিশোরকে আটক করা হয়েছে।

জানা যায়, ১৮ জুন বিকাল ৪টা ৩০ মিনিটে স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ফরিদপুর আর্মি ক্যাম্পের একটি টহল দল ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় নিজাম স্টোর’ নামের একটি দোকান ঘিরে তল্লাশি চালালে, তল্লাশির সময় দোকানের ক্যাশ বক্সের নিচে থাকা একটি গোপন ভাণ্ডার (আন্ডারগ্রাউন্ড স্টোরেজ) থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয় এবং ইদ্রিস মৃধা (১৫) নামের এক কিশোরকে মাদক বিক্রির সময় হাতে-নাতে আটক করা হয়।

জানা যায়, সে এই মাদকচক্রের মূল হোতা নিজাম মৃধা (৪৫)-র সর্বকনিষ্ঠ পুত্র। উদ্ধারকৃত দ্রব্যাদির মধ্যে রয়েছে ৭৯টি ইয়াবা ট্যাবলেট, ৪০০ গ্রাম গাঁজা, ৫০টি ভায়াগ্রা ট্যাবলেট এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম। আটক ইদ্রিস মৃধাকে বিকাল ৬টায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয়দের ভাষ্য মতে, অভিযুক্ত নিজাম মৃধা দীর্ঘদিন ধরে এই এলাকায় কিশোরদের ব্যবহার করে অবৈধ ভাবে মাদক ব্যবসা চালিয়ে আসছিল । মাদক ক্রয়-বিক্রির জন্য তার দোকানটিকে কেন্দ্র করে একটি সক্রিয় চক্র গড়ে ওঠে, যার নেতৃত্বে সে নিজেই ছিল।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১০:৩৯:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
৪১৬ বার পড়া হয়েছে