ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি বাংলাদেশ-কাজাখস্তান কমিউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন সাগর ফরিদপুরে তিনটি আসনে বিএনপির জয়-একটিতে জামায়াতের জয় নির্বাচনে সহিংসতা হলে দেখতে পারবেন কি ধরনের ব্যবস্থা নেয়া হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা আমি নির্বাচিত হলে হিন্দু-মুসলিম সকল ধর্মের মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়া হবে : শাহ আকরাম আলী ধানের শীষের ভোট চুরি করতে না পারে রিজাল্ট না হওয়া পর্যন্ত পাহারা দিতে হবে :- শামা ওবায়েদ সালথা প্রেসক্লাবের সাধারন সম্পাদকের হাড্ডি-গুড্ডি ভেঙে ফেলার হুমকি, অভিযোগ দায়ের

সদরপুরে জুলাই পূনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ অনুষ্ঠিত

সদরপুর থেকে শিমুল তালুকদার:
সরকারের নির্দেশনায় সারা দেশের মত ফরিদপুর জেলার সদরপুরেও ‘জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কন্ঠে  শপথ পাঠ অনুষ্ঠান’ আয়োজিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত থেকে জুলাই পুনর্জাগরণের মর্মবাণীকে ধারণ করে একটি মানবিক বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের শপথ গ্রহণ করে।
শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় পর্যায় থেকে সরাসরি প্রদর্শনের আয়োজন করে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তর।  উক্ত অনুষ্ঠানে শপথ পাঠ করান অনুষ্ঠানের সভাপতি সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা। এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোঃ মোফাজ্জেল হোসেন, সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুখদেব রায়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপি, জামায়াত, জাকের পার্টি, গণঅধিকার পরিষদসহ ও অন্যান্য রাজনৈতিক দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা, ছাত্রনেতৃবৃন্দ, শিক্ষক শিক্ষার্থী, জন প্রতিনিধি, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১১:০৬:১৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
১৩৯ বার পড়া হয়েছে