ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালথায় কৃষকদলের কর্মী সম্মেলনের অনুষ্ঠিত ফরিদপুরে জালিয়াতি করে সংবাদপত্র প্রকাশের অভিযোগে আদালতে মামলা ফরিদপুর-রাজবাড়ী রোডে বাস চলাচল বন্ধ প্রধান মন্ত্রীর লক্ষ মানুষকে সুশিক্ষা স্বাস্থ্য খাদ্য কর্মসংস্থান আইনের শাসন ও নিরাপত্তা দিতে হবে : – প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ফরিদপুরে বৈদ্যুতিক মিটারের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ফরিদপুরে বৃক্ষমেলা উদ্বোধন করেন চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি

ফরিদপুরে গ্রামীণ ফুটবল খেলায় ম্যাচসেরাকে গাছের চারা উপহার, মাতলো হাজারো দর্শক

শ্রাবণ হাসান

“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল” শ্লোগান নিয়ে ফরিদপুরে একটি গ্রামীণ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় ম্যাচ সেরাকে উপহার হিসেবে ফলজ গাছের চারা দেয়া হয়েছে। তাঁর হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন। আজ শুক্রবার বিকালে ফরিদপুর জেলা সদরের গেরদা আবুল ফয়েজ মজিবুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে “গেরদা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

গত ২২ আগস্ট থেকে শুরু হওয়া ১৬ দলীয় এ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে অংশগ্রহণ করেন নগরকান্দা ফুটবল একাডেমী ও সদর উপজেলার গেরদা ইউনিয়নের দক্ষিণ বিলমামুদপুর একতা ফুটবল একাডেমী। ৭০ মিনিটের খেলায় প্রথমার্ধের শুরুতে ১ গোলের ব্যবধানে এগিয়ে যান দক্ষিণ বিলমামুদপুর একতা ফুটবল একাডেমী। খেলার দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক খেললেও শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে হেরে যায় নগরকান্দা ফুটবল একাডেমী।

এর আগে উদ্বোধনকালে জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন বলেন- যুব সমাজকে মাদক ও ইন্টারনেট আসক্ত থেকে মুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। এছাড়া নেতিবাচক মনোভাব থেকেও সমাজকে মুক্ত রাখতে অন্যতম সহায়ক খেলাধুলা। তিনি এই টুর্নামেন্টের সুন্দরভাবে শেষ করার জন্য এলাকাবাসীকে আহ্বান জানান৷

এ সময় বিশেষ অতিথি ছিলেন সুপ্রীম কোর্টের আইনজীবী সৈয়দ মাহিন। এছাড়া অতিথি ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি জব্বার জমাদ্দার, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক ফয়সাল সরদার, ত্রাণ বিষয়ক সম্পাদক মাসুদ মিয়া, সহকারী যুগ্ম সম্পাদক আরফিন হোসেন, গেরদা ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদ মোল্যা, জেলা ছাত্রদলের প্রচার মাহিদুল ইসলাম স্মরণ।

খেলা শেষে ম্যাচসেরার পুরস্কার হিসেবে উন্নত জাতের একটি আমের চারা উপহারসহ পুরস্কার তুলে দেয়া হয়। গ্রামীণ এ খেলায় কয়েক হাজার দর্শক উপভোগ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৮:৫৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
১৮৭ বার পড়া হয়েছে