ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি বাংলাদেশ-কাজাখস্তান কমিউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন সাগর ফরিদপুরে তিনটি আসনে বিএনপির জয়-একটিতে জামায়াতের জয় নির্বাচনে সহিংসতা হলে দেখতে পারবেন কি ধরনের ব্যবস্থা নেয়া হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা আমি নির্বাচিত হলে হিন্দু-মুসলিম সকল ধর্মের মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়া হবে : শাহ আকরাম আলী ধানের শীষের ভোট চুরি করতে না পারে রিজাল্ট না হওয়া পর্যন্ত পাহারা দিতে হবে :- শামা ওবায়েদ সালথা প্রেসক্লাবের সাধারন সম্পাদকের হাড্ডি-গুড্ডি ভেঙে ফেলার হুমকি, অভিযোগ দায়ের

দেশে খুন হচ্ছে বিচার হচ্ছে না হাতপাখায় ভোট দিলে দেশ নিরাপদে থাকবে : – মুফতী ফয়জুল করীম

বিশেষ প্রতিনিধি:

ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেছেন, একদল খেয়ে পালিয়েছে, আরেক দল খাওয়া শুরু করেছে ৷ অন্যায় কমেনি, শুধু হাত বদল হয়েছে। দেশে খুন হচ্ছে, কিন্তু বিচার হচ্ছে না। দেশের এই ক্লান্তিলগ্নে হাতপাখায় ভোট দিলে দেশ নিরাপদে থাকবে। মানুষ শান্তিতে ঘুমাবে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে ফরিদপুরের সালথা উপজেলা ইসলামী আন্দোলন এর আয়োজনে সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, আজ আমরা সবাই সামিল হয়েছি, দেশে ইসলামিক রাষ্ট্র কায়েমের জন্য। আলেম সমাজ রাষ্ট্র ক্ষমতায় গেলে, দেশের মানুষ দুর্নীতি মুক্ত হতে পারবে, থাকবে না কোন বৈষম্য, শিক্ষা-স্বাস্থ্য বাসস্থান সবার জন্য সমানভাবে নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, দেশে ক্ষমতা পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে আসামি উপস্থিত ব্যতীত সাজা মওকুফ হয়, এ রকম কোনো আইন কখনো শুনিনি। এটা আদালত নয়, এটা ন্যায়বিচার নয়। আমরা সবাই মিলে মিশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই।

প্রধান অতির্থীর বক্তব্যের শুরুতেই তাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে নগরকান্দা উপজেলার বিশিষ্ট আলেম সাইখুল হাদিস মাওলানা লিয়াকত আলী হোসেন আনুষ্ঠানিক ভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটিতে যোগদান করেন।

ফরিদপুর-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হাফেজ মুহাম্মাদ মোস্তফা কামালের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন , ফরিদপুর জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মুফতী মোস্তফা কামাল , সাধারন সম্পাদক মো: জানি আজম, সাইখুল হাদিস মাওলানা লিয়াকত হোসেন। ফরিদপুরী, ফরিদপুর-২ আসনের ইসলামী আন্দোলনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা শাহ মুহাম্মাদ জামাল উদ্দিন, সালথা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ, মুফতী ইমরান হোসাইন সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ সালথা উপজেলা শাখার নেতৃবৃন্দ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৮:০৯:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
২৯৭ বার পড়া হয়েছে