ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনে সহিংসতা হলে দেখতে পারবেন কি ধরনের ব্যবস্থা নেয়া হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা আমি নির্বাচিত হলে হিন্দু-মুসলিম সকল ধর্মের মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়া হবে : শাহ আকরাম আলী ধানের শীষের ভোট চুরি করতে না পারে রিজাল্ট না হওয়া পর্যন্ত পাহারা দিতে হবে :- শামা ওবায়েদ সালথা প্রেসক্লাবের সাধারন সম্পাদকের হাড্ডি-গুড্ডি ভেঙে ফেলার হুমকি, অভিযোগ দায়ের ‎ফরিদপুরে ধানের শীষের মিছিল নিয়ে রিকশার প্রার্থীর গাড়ীর বহরে হামলা প্রচারণায় বাঁধা ও এজেন্টদের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন ‎ রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার সালথায় রিকশার ভোট চাওয়ায় মাদরাসার শিক্ষককে চাকরিচ্যুতের অভিযোগ আমরা ইসলাম ধারণ করি পালন করি বিক্রি করে খাই না : শামা ওবায়েদ ১১ ফেব্রুয়ারি থেকে ভোট পাহারা ১২ ফেব্রুয়ারি ফলাফল ছাড়া কেন্দ্র ছাড়বেন না :-শামা ওবায়েদ সালথায় নানা আয়োজনে চ্যানেল এস’র বর্ষপূর্তি উদযাপন

ফরিদপুরে গোলাবারুদসহ লাইসেন্সকৃত সকল আগ্নেয়াস্ত্র জমার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ফরিদপুরে লাইসেন্সধারী সকল আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসন। এ লক্ষ্যে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আগামী ৩১ জানুয়ারির মধ্যে এসব অস্ত্র জমার নির্দেশনা দেয়া হয় এবং যা আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এসব ব্যক্তির আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণরুপে নিষিদ্ধ থাকবে।

ফরিদপুর জেলা ম্যাজিস্ট্রেসি হতে ইস্যুকৃত আগ্নেয়াস্ত্র লাইসেন্সধারী সকলের অবগত করে গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে- গত ১৮ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার লক্ষ্যে অস্ত্র আইন-১৮৭৮ এর ২৬ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই আদেশ জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, ৩১ জানুয়ারির মধ্যে স্থগিতকৃত বা লাইসেন্সভূক্ত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসমূহ লাইসেন্সধারীর ঠিকানার নিকটস্থ থানায় বা বৈধ ডিলারের নিকট লাইসেন্স গ্রহীতা নিজে বা মনোনীত প্রতিনিধির মাধ্যমে জমা প্রদান করবেন।

তবে এই নির্দেশনা বৈধ সংসদ সদস্য প্রার্থী ও তাঁদের সশস্ত্র রিটেইনারের ক্ষেত্রে এবং রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের অনুকূলে ‘আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা, ২০২৫’ অনুযায়ী নির্বাচন কমিশনে বৈধভাবে মনোনয়নপত্র দাখিল ও গৃহীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এবং তাঁর সশস্ত্র রিটেইনারের ক্ষেত্রে বৈধ অস্ত্র প্রদশণ নিষিদ্ধকরণ সংক্রান্ত নির্দেশনা প্রযোজ্য হবে না।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা বলেন, এ আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অস্ত্র আইন-১৮৭৮ এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তা প্রেরক
হাসান মাতুব্বর (শ্রাবণ)
ফরিদপুর প্রতিনিধি
০১৭০৫০৩৩৬৭৯

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৭:৩৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
১০৯ বার পড়া হয়েছে