ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি বাংলাদেশ-কাজাখস্তান কমিউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন সাগর ফরিদপুরে তিনটি আসনে বিএনপির জয়-একটিতে জামায়াতের জয় নির্বাচনে সহিংসতা হলে দেখতে পারবেন কি ধরনের ব্যবস্থা নেয়া হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা আমি নির্বাচিত হলে হিন্দু-মুসলিম সকল ধর্মের মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়া হবে : শাহ আকরাম আলী ধানের শীষের ভোট চুরি করতে না পারে রিজাল্ট না হওয়া পর্যন্ত পাহারা দিতে হবে :- শামা ওবায়েদ সালথা প্রেসক্লাবের সাধারন সম্পাদকের হাড্ডি-গুড্ডি ভেঙে ফেলার হুমকি, অভিযোগ দায়ের

আমরা ইসলাম ধারণ করি পালন করি বিক্রি করে খাই না : শামা ওবায়েদ

নিজেস্ব প্রতিনিধি:

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর আসনের ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী শামা ওবায়েদ বলেছেন, আমরা ইসলাম ধারণ করি পালন করি হৃদয়ে মনে। তবে আমরা ইসলাম বিক্রি করে খাই না

ইসলামের বড় শিক্ষা হচ্ছে মানবতা,মানুষের পাশে থাকতে হবে, উপকার করতে হবে, ক্ষতি করা যাবে না , কাউকে অপমান করা যাবে না,  অত্যাচার-অনাচার করা যাবে না।

সোমবার (০২ ফেব্রুয়ারি) বিকালে ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত নির্বাচনি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় শামা ওবায়েদ আরও বলেন, আমার বাবা বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমান কখনও সালথা-নগরকান্দায় এগুলো করেন নাই, ওনার সন্তান হিসেবে আমি কথা দিতে পারি সকলে ভালো থাকবেন।

আমার মা-বোনদের বলি আপনারা যদি আমাকে একটা ভোট দেন, আপনাদের বোন হিসেবে, মেয়ে হিসেবে আমৃত্যু আপনাদের পাশে থাকব এবং আপনাদের জন্য কাজ করব। আমার কোনো স্বার্থ নাই। আমার আব্বা কোনোদিন স্বার্থ দেখে নাই, সবাইকে বুকে টেনে নিয়েছে। তিনি কখনও কোনো দলমত দেখে নাই, সবার জন্য কাজ করে গেছেন।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বরের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুর হক টুলু, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, শাহিনুর রহমান, প্রচার সম্পাদক মো. নাসির মাতুব্বর, আওয়ামীলীগ থেকে সদ্য যোগদানকারী বিএনপি নেতা ইনামুল হোসেন তারা মিয়া ও ওলামা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন, মিরান হুসাইন, বালাম হোসেন, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, রেজাউল ইসলাম রাজ প্রমুখ। এ ছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১২:২১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
১০৯ বার পড়া হয়েছে