ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি বাংলাদেশ-কাজাখস্তান কমিউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন সাগর ফরিদপুরে তিনটি আসনে বিএনপির জয়-একটিতে জামায়াতের জয় নির্বাচনে সহিংসতা হলে দেখতে পারবেন কি ধরনের ব্যবস্থা নেয়া হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা আমি নির্বাচিত হলে হিন্দু-মুসলিম সকল ধর্মের মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়া হবে : শাহ আকরাম আলী ধানের শীষের ভোট চুরি করতে না পারে রিজাল্ট না হওয়া পর্যন্ত পাহারা দিতে হবে :- শামা ওবায়েদ সালথা প্রেসক্লাবের সাধারন সম্পাদকের হাড্ডি-গুড্ডি ভেঙে ফেলার হুমকি, অভিযোগ দায়ের

সালথায় অগ্নি সংযোগের মামলায়: মৎস্যজীবী লীগ নেতা সজল গ্রেপ্তার

সালথা প্রতিনিধি :

সালথায় হাচান আশরাফের বাড়ি ভাঙচুর ও অগ্নি সংযোগের মামলায় উপজেলা আটঘর ইউনিয়ন মৎস্যজীবী লীগ নেতা সজলকে গ্রেপ্তার করেছে সালথা থানা পুলিশ।

বুধবার (১২ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের বোয়ালিয়া বাজার এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সে বোয়ালীয়া গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে ও সালথা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মিয়ার নাতী।

সালথা থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ জানুয়ারি সকাল ১০টার দিকে উপজেলার সালথা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মিয়া ও বিএনপি নেতা নাসির মাতুব্বরের সমর্থকরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হাচান আশরাফের দোতলা বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং তার একটি টিনের ঘরে আগুন ধরিয়ে দেয়। এ সময় হাসান আশরাফের সমর্থক স্থানীয় ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মাজেদ মোল্যার দুটি ঘর, ইউনুস মোল্যা দুটি ঘর, বিভাগদী গ্রামের শহীদ সরদারের বাড়ি ঘর ও শফিকের একটি দোকান ভাঙচুর করে মালামাল লুট করে নিয়ে যায়। এই ঘটনায় ২টি মামলা হয়। এই দুটি মামলার এজাহারনামীয় আসামি ছিলেন সজল শেখ। এই ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।

সালথা থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান বলেন, ২টি বিস্ফোরক দ্রব্য আইন ও ১টি মারামারি মামলায় এজাহার নামীয় আসামি ছিলেন আটঘর ইউনিয়ন মৎস্যজীবী লীগ নেতা সজল। বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে আটঘর ইউনিয়নের বোয়ালিয়া বাজার এলাকা থেকে সালথা থানার এসআই প্রশান্ত কুমার মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০২:৫৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
১৭১ বার পড়া হয়েছে