ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালথায় কৃষকদলের কর্মী সম্মেলনের অনুষ্ঠিত ফরিদপুরে জালিয়াতি করে সংবাদপত্র প্রকাশের অভিযোগে আদালতে মামলা ফরিদপুর-রাজবাড়ী রোডে বাস চলাচল বন্ধ প্রধান মন্ত্রীর লক্ষ মানুষকে সুশিক্ষা স্বাস্থ্য খাদ্য কর্মসংস্থান আইনের শাসন ও নিরাপত্তা দিতে হবে : – প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ফরিদপুরে বৈদ্যুতিক মিটারের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ফরিদপুরে বৃক্ষমেলা উদ্বোধন করেন চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি

শিবচরে ধর্ষণের অভিযোগে ক্লিনিক মালিক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার গোলাম আজম মাদারীপুর:

মাদারীপুরের শিবচরে নিজ ক্লিনিকের নার্সকে ধর্ষণের অভিযোগে শিবচর ইউনাইটেড হাসপাতালের মালিক আপেল মাহমুদকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে শিবচরের বাহাদুরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নার্স আপেল মাহমুদের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গত বছরের ২০ ডিসেম্বর কাজ শেষে বাড়ি ফেরার পথে তাকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে কক্সবাজারে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনদিন আটকে রেখে ধর্ষণ করার পর ২৫ ডিসেম্বর শিবচরে এনে ভুয়া বিয়ের নথি তৈরি করে ছেড়ে দেওয়া হয়।

ভুক্তভোগী নার্স এর পরিবার প্রথমে শিবচর থানায় মামলা করতে গেলে থানা পুলিশ মামলা না নিলে, এরপরে আদালতের নির্দেশে চলতি বছরের ৭ জানুয়ারি মামলা রুজু হয়। ঘটনার পর থেকে পলাতক থাকা আপেল মাহমুদকে বৃহস্পতিবার রাতে শিবচর থানা পুলিশ গ্রেপ্তার করে।

শিবচর থানার ওসি মো. রতন শেখ জানান, আপেল মাহমুদের বিরুদ্ধে আগে থেকেই শিশু ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির মামলা রয়েছে। তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৮:৫৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
১৭৪ বার পড়া হয়েছে