ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি বাংলাদেশ-কাজাখস্তান কমিউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন সাগর ফরিদপুরে তিনটি আসনে বিএনপির জয়-একটিতে জামায়াতের জয় নির্বাচনে সহিংসতা হলে দেখতে পারবেন কি ধরনের ব্যবস্থা নেয়া হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা আমি নির্বাচিত হলে হিন্দু-মুসলিম সকল ধর্মের মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়া হবে : শাহ আকরাম আলী ধানের শীষের ভোট চুরি করতে না পারে রিজাল্ট না হওয়া পর্যন্ত পাহারা দিতে হবে :- শামা ওবায়েদ সালথা প্রেসক্লাবের সাধারন সম্পাদকের হাড্ডি-গুড্ডি ভেঙে ফেলার হুমকি, অভিযোগ দায়ের

জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ নৌ শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

সরকার জামাল:

বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন, নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন, লাইটারেজ ও বাল্কহেড শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় সংগঠনগুলি যৌথভাবে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করে সর্বস্তরের নৌযান শ্রমিকগন।

এই মানববন্ধনে বক্তারা বলেন গত ৫ নভেম্বর রাতে মুন্সীগঞ্জের মেঘনা নদীতে স্পীড বোট ও মাছ ধরার ট্রলারের সাথে সংঘর্ষ কালে শান্ত নামে একজন মারা যায়। এই ঘটনাকে পুঁজি করে হয়রানি করার লক্ষ্যে উদ্দেশ্য প্রনোদিত ভাবে শ্রমিক নেতা ও সমাজ সেবক গোলাম কিবরিয়া মিয়াজি এবং শাহাদাত প্রধানকে জড়িয়ে কাল্পনিক ঘটনা সাজিয়ে আসামী করা হয়। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। অবিলম্বে এই কাল্পনিক সাজানো ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

বক্তারা আরও বলেন, আগামী ২৩ রমজানের মধ্যে নৌযান শ্রমিকদের গেজেট অনুযায়ী লাইটারেজ জাহাজ, বালুবাহী বাল্কহেড, যাত্রীবাহী লঞ্চসহ সকল নৌ শ্রমিকদের বকেয়া বেতন বোনাসসহ পরিশোধ করতে হবে।
এই বিক্ষোভ মিছিল মানববন্ধন থেকে তারা ঘোষণা দিয়ে দাবি করেন আগামী ২৩ রমজানের মধ্যে জাহাজী শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ি গোলাম কিবরিয়া মিয়াজি এবং শ্রমিক নেতা শাহাদাত প্রধানের বিরুদ্ধে এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং সকল নৌযান শ্রমিকদের বকেয়া বেতন বোনাস পরিশোধ করতে হবে।

বাংলাদেশ নৌযান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন, জাহাজী শ্রমিক ফেডারেশন ও চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের আয়োজনে এবং জাহাজী শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক সবুজ সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাহাজী শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি মো. হাবিবুর রহমান।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদি শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুল ইসলাম, মুন্সীগঞ্জ শাখার সভাপতি তাজুল ইসলাম বাদশা, নারায়নগঞ্জ জেলা বাল্কহেড শাখার সভাপতি তৈয়ব হোসেন, চট্টগ্রাম শাখার লাইটারেজ শ্রমিক ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক হাফেজ শাহাদত, বরিশাল শাখার নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি রিপন হাওরাদার, খুলনা শাখার সাধারণ সম্পাদক এম কে মনির, মোংলা শাখার সাধারণ সম্পাদক কাওসার মাস্টার, মোংলা লাইটারেজ শাখার সহ সভাপতি যুবায়ের ড্রাইভারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১২:১২:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
১৭৫ বার পড়া হয়েছে