ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে গোলাবারুদসহ লাইসেন্সকৃত সকল আগ্নেয়াস্ত্র জমার নির্দেশ ফরিদপুরে-৪ আসনের নিজেকে জোটের একক প্রার্থী দাবি বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর বিএনপি প্রতিহিংসার রাজনীতি চাই না শহীদ জিয়ার আদর্শ জনগণের সেবা করা : – শামা ওবায়েদ জাতীয়তাবাদী দল সকল ধর্ম দল মতকে ধারণ করতে পারে প্রটেকশন দিতে পারে : শামা ওবায়েদ ফরিদপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মেয়র প্রার্থী কে এম নাজমুলের উদ্যোগে দোয়া মাহফিল সালথায় এন সি পি-র মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ: ফরিদপুরে ‌‌ চৌধুরী ‌ কামাল ইউসুফ ‌ স্মৃতি সংসদের উদ্যোগ ‌ ‌‌ আলোচনা সভা ‌ও‌ দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদপুরে আজকের সারাদেশ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন  চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের ১০ বছর পূর্তি বর্ষ উদযাপন ফমেক হাসপাতালে কর্মবিরতিতে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা, ভোগান্তিতে রোগীরা

ফরিদপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, সড়কে ছড়িয়ে পড়ে তরমুজ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-ফরিদপুর মহাসড়কের ফরিদপুরের সদর উপজেলার শিবরামপুর নামক স্থানে তরমুজবাহী ট্রাক, মোটরসাইকেল ও অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এবং এক নারী গুরুত্বর আহত হয়েছেন।

আজ রোববার সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ট্রাকটি সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায় এবং মোটরসাইকেলটি চাপা পড়া সহ রিক্সাটি ছিটকে খাদে পড়ে যায়। এছাড়া সড়কে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে তরমুজগুলো।

এ ঘটনায় নিহতদের মধ্যে রয়েছে মোটর সাইকেলের চালক সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের নয়ন শেখ ও একই ইউনিয়নের মদনদিয়া গ্রামের শাজাহান শেখ। এছাড়া আহত নারী নিহত নয়ন শেখের মা হোন। তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, ফরিদপুরের দিক থেকে রাজবাড়ীগামী একটি তরমুজবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ও রিক্সার সাথে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের আরোহী নয়ন শেখ নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হন। এসময় তার পিছনে থাকা তার মা মারাত্মকভাবে আহত হয়। এছাড়া রিকশাচালক আহত হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়।

তিনি বলেন, ট্রাকটি রাস্তার পাশে থাকা একটি গাছকে মেরে দেওয়ায় ওই এলাকায় রাস্তার উপর গাছ পড়ে গেলে সেই গাছটি সরানো হয়েছে। তবে ট্রাক চালককে আটক করা সম্ভব হয়নি বলে তিনি জানান।

এদিকে একই এলাকার রিকশাচালক ও মোটরসাইকেল আরোহী নিহত হওয়ার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০১:৩৪:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
৩৭০ বার পড়া হয়েছে