ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি বাংলাদেশ-কাজাখস্তান কমিউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন সাগর ফরিদপুরে তিনটি আসনে বিএনপির জয়-একটিতে জামায়াতের জয় নির্বাচনে সহিংসতা হলে দেখতে পারবেন কি ধরনের ব্যবস্থা নেয়া হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা আমি নির্বাচিত হলে হিন্দু-মুসলিম সকল ধর্মের মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়া হবে : শাহ আকরাম আলী ধানের শীষের ভোট চুরি করতে না পারে রিজাল্ট না হওয়া পর্যন্ত পাহারা দিতে হবে :- শামা ওবায়েদ সালথা প্রেসক্লাবের সাধারন সম্পাদকের হাড্ডি-গুড্ডি ভেঙে ফেলার হুমকি, অভিযোগ দায়ের

ঋণের প্রলোভনে ২০ লক্ষাধিক টাকা নিয়ে লাপাত্তা ‘ঊষার আলো ফাউন্ডেশন’

একে আজাদ রাজবাড়ী:

রাজবাড়ীর গোয়ালন্দ পৌর শহরে ঋণের প্রলোভন দেখিয়ে ‘ঊষার আলো ফাউন্ডেশন’ নামের একটি বেসরকারি সংস্থা (এনজিও) অসহায় মানুষদের কাছ থেকে ২০ লক্ষাধিক টাকা আত্মসাৎ করে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১৭ মার্চ) দুপুরে ভুক্তভোগী সাইদুল ইসলাম গোয়ালন্দ ঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

সাইদুল ইসলাম বলেন, উজানচর জামতলা হাটে তার রিকশার যন্ত্রাংশের দোকানে সংস্থার কর্মকর্তারা এসে ১০ লাখ টাকা ঋণ দেওয়ার প্রলোভন দেখায়। তবে, ঋণ পেতে হলে ৮০ হাজার টাকা সঞ্চয় ও ৫ হাজার টাকা বীমা বাবদ জমা দিতে বলা হয়। তিনি ৭৫ হাজার ৫০০ টাকা জমা দেন। নির্ধারিত সময়ে ঋণ নিতে গেলে দেখতে পান, অফিস তালাবদ্ধ এবং সংস্থার কর্মকর্তাদের মোবাইল ফোনও বন্ধ।

তিনি আরও বলেন, তার মতো অনেকের ঋণের প্রলোভনে পড়ে টাকা দিয়ে প্রতারণার শিকার হয়েছে। এতে অন্তত ২০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে।

ভবনের মালিক প্রান্তি সুলতানা বলেন,সংস্থাটি প্রতি মাসে সাত হাজার টাকা ভাড়ার শর্তে তিন বছরের জন্য অফিসটি ভাড়া নেয়। তবে,চুক্তিপত্র পরে সরবরাহের প্রতিশ্রুতি দেয়। হঠাৎ করেই তারা রাতের অন্ধকারে অফিস তালা দিয়ে পালিয়ে গেছে।

ঊষার আলো ফাউন্ডেশনের ব্রাঞ্চ ম্যানেজার পরিচয়দানকারী মোঃ রুবেল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন বলেন, আমি গত রবিবারে জানতে পেরেছি যে, ‘ঊষার আলো ফাউন্ডেশন’ নামে একটি এনজিও এ উপজেলায় কার্যক্রম চালাচ্ছে। তাদের কাগজপত্র জমা দিতে বলি, তারা দুই দিনের মধ্যে দেওয়ার কথা বলে। আজ জানতে পারলাম তারা পালিয়ে গেছে। সংস্থাটি আমাদের রেজিস্ট্রেশন তালিকায় নেই।

গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১০:৪১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
১৪৫ বার পড়া হয়েছে