ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি বাংলাদেশ-কাজাখস্তান কমিউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন সাগর ফরিদপুরে তিনটি আসনে বিএনপির জয়-একটিতে জামায়াতের জয় নির্বাচনে সহিংসতা হলে দেখতে পারবেন কি ধরনের ব্যবস্থা নেয়া হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা আমি নির্বাচিত হলে হিন্দু-মুসলিম সকল ধর্মের মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়া হবে : শাহ আকরাম আলী ধানের শীষের ভোট চুরি করতে না পারে রিজাল্ট না হওয়া পর্যন্ত পাহারা দিতে হবে :- শামা ওবায়েদ সালথা প্রেসক্লাবের সাধারন সম্পাদকের হাড্ডি-গুড্ডি ভেঙে ফেলার হুমকি, অভিযোগ দায়ের

বিএনপি ক্ষমতায় গেলে আইনের শাসন কায়েম হবে :- শামা ওবায়েদ ইসলাম

নিজেস্ব প্রতিনিধি ফরিদপুর:

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আগামীতে সুষ্ঠু ভোট হলে জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে। বিএনপি ক্ষমতায় গেলে দেশে আইনের শাসন কায়েম হবে, নিরপরাধ ব্যক্তি গুম হবে না। অর্থনীতি ব্যাংকিং সেক্টরসহ সকল সেক্টরকে উন্নত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিকল্প নেই। দ্রুত সংস্কার কার্য সম্পন্ন করে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে।

বুধবার (১৯ মার্চ) বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে জেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরও বলেন পরাজিত ফ্যাসীবাদী শেখ হাসিনার দোসররা বর্তমানে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। একটি সুষ্ঠু নির্বাচন তাদের এই অপ তৎপরতাকে প্রতিহত করতে পারবে। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির নেতাকর্মীরা সরকারের অত্যাচারে অতিষ্ট হয়ে পালিয়ে বেড়াতে বাধ্য হয়েছে। তারা তাদের নিজ বাসায় থাকতে পারেননি। আর তাই এ অবস্থা থেকে ‌ পরিত্রান পেতে হলে নির্বাচনের‌ বিকল্প নেই। শামা ওবায়েদ আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় আজকের এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। তারেক রহমান দেশের বাইরে থেকেও জনগণকে সুসংগঠিত করার জন্য দেশের জন্য কাজ করে যাচ্ছেন।

ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন এর সভাপতিত্বে এই সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক মোদাররেছ আলী ঈসা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, যুগ্ম আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, ও ফজলুল হক টুলু, দেলোয়ার হোসেন দীলাসহ বিএনপি ‌ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ‌

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৯:৪৩:১১ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫
১৮৭ বার পড়া হয়েছে