ঢাকা ০৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি বাংলাদেশ-কাজাখস্তান কমিউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন সাগর ফরিদপুরে তিনটি আসনে বিএনপির জয়-একটিতে জামায়াতের জয় নির্বাচনে সহিংসতা হলে দেখতে পারবেন কি ধরনের ব্যবস্থা নেয়া হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা আমি নির্বাচিত হলে হিন্দু-মুসলিম সকল ধর্মের মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়া হবে : শাহ আকরাম আলী ধানের শীষের ভোট চুরি করতে না পারে রিজাল্ট না হওয়া পর্যন্ত পাহারা দিতে হবে :- শামা ওবায়েদ সালথা প্রেসক্লাবের সাধারন সম্পাদকের হাড্ডি-গুড্ডি ভেঙে ফেলার হুমকি, অভিযোগ দায়ের

পাটের উৎপাদন খরচ বাড়লেও বাড়ছেনা দাম, শঙ্কায় সালথার চাষিরা

মনির মোল্লা সালথা:
এবছর সোনালী আঁশ পাটের আবাদের উৎপাদন খরচ বাড়ছে। তবে বাজারে বাড়ছে না পাটের কাঙ্খিত হারের দর। পাট চাষাবাদে খরচের সাথে বিক্রয় মূল্যে ব্যবধান বেড়ে যাওয়ার শঙ্কায় চাষিরা। গত বছর প্রকার ভেদে প্রতিমণ পাট ২৫শ থেকে ৩ হাজার টাকা। এতে উৎপাদন ব্যয় আর বিক্রয় মূল্য ছিল সমান সমান। যে কারণে পাট চাষিদের চোখে-মুখে ছিল না হাঁসি।
পাট উৎপাদনে দেশের র্শীষ অবস্থানে ফরিদপুর। আর ফরিদপুরের মধ্যে সবচেয়ে বেশি পাট আবাদ হয় সালথা উপজেলায়। এবারও এ উপজেলায় অন্তত ১২ হাজার ৭শ হেক্টর জমিতে পাট চাষাবাদ করা হয়েছে। যা মোট কৃষি জমির ৯০ শতাংশ। তবে চলতি মৌসুমে পাটের আবাদে সর্বক্ষেত্রে খরচ বাড়ছে বলে জানিয়েছেন চাষিরা। চাষিদের দাবি, এবার পাটের উৎপাদন খরচ বেড়ে যাবে কমপক্ষে ৩০ শতাংশ। তাই পাট উৎপাদন খরচের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরতে কৃষিবিভাগের সহযোগিতা চান স্থানীয় পাটচাষিরা।
সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, সালথা উপজেলার বিভিন্ন মাঠ থেকে পেঁয়াজ তুলে নেয়ার পর বর্তমানে পাট আবাদ নিয়ে কৃষকরা ব্যস্ত সময় পার করছেন। ইতোমধ্যে বীজতলা থেকে পাটের চারা বের হতে শুরু করেছে। আর যারা আগাম বীজ বপণ করেছিলেন, তাদের ক্ষেতের পাটের চারা দুই থেকে তিন ইঞ্চি লম্বা হয়েছে। বর্তমানে পাটচাষিরা কেউ পাটের ক্ষেতে সেচ দিয়ে ভেজাচ্ছে, কেউ বা ক্ষেত থেকে আগাছা পরিস্কারের কাজ করছেন।
তবে শুকনো মৌসুমে বৈরী আবহাওয়ার কারণে পানির দুষ্প্রাপ্যতাসহ পাট চাষের সাথে সম্পৃক্ত প্রায় সকল ধরনের উপকরণ ও শ্রমিকের মূল্য বৃদ্ধি এবং উৎপাদিত পাটের ন্যায্য দাম না পাওয়ার দুশ্চিন্তায় সকলের চোখে-মুখেই হতাশার ছাপ দেখা গেছে।
সালথার পাটচাষি আবু মোল্যা ও মুন্নু মাতুব্বার জানান, গত কয়েক বছর ধরে পানির স্তর নিচে নেমে গেছে। সংকট এমন পর্যায়ে যে অনেক মেশিনেই পানি উঠছে না। তাই জমিতে সেচ দিতে খরচ বেড়েছে প্রায় তিনগুণ। সেই সাথে সার-ওষুধের দাম তো বাড়ছেই। যে কারণে ব্যয়ের সাথে আয় মেলাতে না পেরে হাপিয়ে উঠছে কৃষকরা।
উপজেলা কৃষি কর্মকর্তা সুদর্শন শিকদার জানান, বীজ বপণের সময় বৃষ্টিপাত না হওয়ায় কৃষকদের নিজ খরচে সেচ প্রদান করতে হয়েছে বিধায় উৎপাদন ব্যয় বেড়েছে। পর্যাপ্ত বৃষ্টিপাত হলে পাট জাগে সমস্যা হবে না। পাটের দাম ভাল সন্তোষজনক পেলে কৃষকরা লাভবান হবে বলে আমরা আশাবাদী।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৯:২০:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
৩৯৪ বার পড়া হয়েছে