ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে-৪ আসনের নিজেকে জোটের একক প্রার্থী দাবি বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থীর বিএনপি প্রতিহিংসার রাজনীতি চাই না শহীদ জিয়ার আদর্শ জনগণের সেবা করা : – শামা ওবায়েদ জাতীয়তাবাদী দল সকল ধর্ম দল মতকে ধারণ করতে পারে প্রটেকশন দিতে পারে : শামা ওবায়েদ ফরিদপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মেয়র প্রার্থী কে এম নাজমুলের উদ্যোগে দোয়া মাহফিল সালথায় এন সি পি-র মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ: ফরিদপুরে ‌‌ চৌধুরী ‌ কামাল ইউসুফ ‌ স্মৃতি সংসদের উদ্যোগ ‌ ‌‌ আলোচনা সভা ‌ও‌ দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদপুরে আজকের সারাদেশ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন  চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের ১০ বছর পূর্তি বর্ষ উদযাপন ফমেক হাসপাতালে কর্মবিরতিতে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা, ভোগান্তিতে রোগীরা বৈষম্য নয়, বাস্তবায়নের দাবি এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের

ইউনিয়নের সভাপতি সম্পাদকের ভোটে উপজেলা বিএনপির নেতা নির্বাচিত হবেন

বিশেষ প্রতিনিধি:

বিশেষ প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত প্রায় দেড়যুগ পর
আজ রবিবার (২২ জুন) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ মাল্টিপারপাস হলরুমে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

তবে নতুন কমিটি ঘোষনা করা হয়নি। শুধু কিভাবে উপজেলা বিএনপির কমিটি গঠন করা হবে সেই প্রক্রিয়া জানিয়েছেন নেতারা।

এই সম্মেলনের প্রধান অতিথি হিসাবে বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফরিদপুর ২ আসনের সংসদ সদস্য প্রার্থী শামা ওবায়েদ এর নাম থাকলেও তিনি ছিলেন না। তবে এই কর্মী সম্মেলনের বিশেষ অতিথি ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেছ আলী ইছা তার বক্তব্যে বলেন, ফরিদপুরের সব উপজেলা বিএনপির কমিটি গঠন নিয়ে কেন্দ্রীয় ভাবে আমাদেরকে একটা নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অনুয়াযী প্রথমে ১৫ সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি আহ্বায়ক কমিটি করা হবে। ওই কমিটির একজন আহ্বায়ক ও একজন সদস্য সচিব থাকবেন এবং বাকী ১৩ জন সদস্য হিসাবে থাকবেন। তবে শর্ত রয়েছে এই কমিটির আহবায়ক ও সদস্য সচিব আগামীতে নতুন কমিটির সভাপতি বা সাধারন সম্পাদক হিসাবে প্রার্থী হতে পারবেন না। কিন্তু যারা সদস্য থাকবেন তারা চাইলে সভাপতি ও সাধারন সম্পাদক প্রার্থী হতে পারবেন। তিনি আরো বলেন, আজকের এই সম্মেলন প্রস্তুতি আহ্বায়ক কমিটি বিভিন্ন ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে ইউনিয়ন কমিটি গঠন করবে। পরবর্তীতে ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের ভোটের মাধ্যমে উপজেলা বিএনপির নেতা নির্বাচিত হবেন।

এসময় জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন তার বক্তব্যে বলেন, গত ১৮ বছরে জেলখানায় আমাদের সাথে যেসব নেতাকর্মীদের দেখা হয়েছে। যারা হামলা-মামলার শিকার হয়েছে। যারা আওয়ামী লীগের সাথে কোনো ভাবে আপোস করে নাই। আগামী সম্মেলনে আমাদের সেইসব বন্ধুদের মূল্যায়ন করা হবে। তাদেরকেই নেতা নির্বাচন করা হবে। আর যারা স্বৈরাচার আওয়ামী লীগের সাথে আতাত করে চলেছেন, তাদের জায়গা বিএনপির কমিটিতে হবে না। সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলু, আমিনুর রহমান মুশা, সদস্য মুরাদ হোসেন মুরাদ, ওলামা দল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ।

তবে কর্মী সম্মেলন উপলক্ষে আগে থেকেই দলটির স্থানীয় বিভিন্ন পর্যায়ে নেতাদের মধ্যে সালথা উপজেলা বিএনপির সভাপতি প্রার্থীদের মধ্যে রয়েছেন:

সাবেক উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, সাবেক সহ-সভাপতি মো. মনিরুজ্জামান হুমায়ুন খা, বিএনপি নেতা হাফিজুর রহমান মুন্নু, সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপির নেতা আছাদ মাতুববর, হাবিবুর রহমান হাবিব, মো. ফরিদুর রহমান প্রমুখ।

এছাড়া সাধারণ সম্পাদক প্রার্থীদের মধ্যে রয়েছেন: উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. শাহিন মাতুব্বর, সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সাবেক যুগ্ম সম্পাদক মো. শাহিনুর রহমান, বিএনপি নেতা অ্যাডভোকেট মো. জাহিদুল হাসান লাভলু, মো. রাশেদ মিয়া, ফরিদপুর জেলা যুবদলের নেতা এডভোকেট আজিজুর রহমান লিটন প্রমুখ, সাবেক সাংগঠনিক সম্পাদক আসিফ মওদুত মাসুম প্রমূখ্য।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১২:২২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
৩১৫ বার পড়া হয়েছে