ঢাকা ১১:১৮ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালথায় কৃষকদলের কর্মী সম্মেলনের অনুষ্ঠিত ফরিদপুরে জালিয়াতি করে সংবাদপত্র প্রকাশের অভিযোগে আদালতে মামলা ফরিদপুর-রাজবাড়ী রোডে বাস চলাচল বন্ধ প্রধান মন্ত্রীর লক্ষ মানুষকে সুশিক্ষা স্বাস্থ্য খাদ্য কর্মসংস্থান আইনের শাসন ও নিরাপত্তা দিতে হবে : – প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ফরিদপুরে বৈদ্যুতিক মিটারের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ফরিদপুরে বৃক্ষমেলা উদ্বোধন করেন চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি

নগরকান্দায় নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার

নগরকান্দা প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের দহিসারা গ্রামের ফসলি জমি থেকে মাহাবুর মোল্লা (২১) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করছে নগরকান্দা থানা পুলিশ। মাহাবুর মোল্লা দহিসারা গ্রামের সাইফুর রহমান মোল্লার ছেলে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যার দিকে স্থানীয়রা মাহাবুর মোল্লার লাশ দেখতে পেয়ে নগরকান্দা থানায় খবর দেয়। বৃহস্পতিবার রাতে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

মাহাবুর মোল্লার বাবা সাইফুর রহমান মোল্লা বলেন, বুধবার (২ এপ্রিল) রাত ৯টার দিকে আমার ছেলে মাহাবুর বাড়ি থেকে বের হয়। কিন্তু বাড়িতে না ফেরায় মনে করছিলাম, হয়তো বন্ধু বান্ধবদের সাথে কোথাও গিয়ে আছে। বৃহস্পতিবার সন্ধ্যার পরে বাড়ির পাশের লুকমান সরদার আমার ছেলের লাশ দেখতে পায় এবং আমাদের খবর দেয়।

নগরকান্দা থানার ওসি মোঃ সফর আলী বলেন, খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট শেষ করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর প্রকৃত কারন অনুসন্ধান করার চেষ্টা অব্যাহত রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০২:০৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫
২৮২ বার পড়া হয়েছে