ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সালথায় কৃষকদলের কর্মী সম্মেলনের অনুষ্ঠিত ফরিদপুরে জালিয়াতি করে সংবাদপত্র প্রকাশের অভিযোগে আদালতে মামলা ফরিদপুর-রাজবাড়ী রোডে বাস চলাচল বন্ধ প্রধান মন্ত্রীর লক্ষ মানুষকে সুশিক্ষা স্বাস্থ্য খাদ্য কর্মসংস্থান আইনের শাসন ও নিরাপত্তা দিতে হবে : – প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ফরিদপুরে বৈদ্যুতিক মিটারের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ফরিদপুরে বৃক্ষমেলা উদ্বোধন করেন চৌধুরী নায়াব ইউসুফ ফরিদপুরে প্লাস্টিক বর্জন ও পাট পণ্যের বহুমুখী ব্যবহারের দাবিতে মানববন্ধন শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি

ফরিদপুরে জুট ফাইবারস লিমিটেডে অগ্নিকাণ্ড

নিজেস্ব প্রতিনিধি:

ফরিদপুরে জুট ফাইবারস লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের লক্ষ্মীপুরে ফরিদপুর জুট ফাইবার্স লিমিটেডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।‌ জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে ওই জুট মিলের ভেতরে হঠাৎ করেই আগুন দেখতে পান শ্রমিকরা। মিলের ভিতরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ফরিদপুর ও মধুখালী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা জানতে তদন্ত চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণও এখন পর্যন্ত নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানায় ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১১:১৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
২২২ বার পড়া হয়েছে