ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ তুলে দুইলাখ টাকা চাঁদা দাবি বাংলাদেশ-কাজাখস্তান কমিউনিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন সাগর ফরিদপুরে তিনটি আসনে বিএনপির জয়-একটিতে জামায়াতের জয় নির্বাচনে সহিংসতা হলে দেখতে পারবেন কি ধরনের ব্যবস্থা নেয়া হয়: স্বরাষ্ট্র উপদেষ্টা আমি নির্বাচিত হলে হিন্দু-মুসলিম সকল ধর্মের মানুষের জান-মালের নিরাপত্তা দেওয়া হবে : শাহ আকরাম আলী ধানের শীষের ভোট চুরি করতে না পারে রিজাল্ট না হওয়া পর্যন্ত পাহারা দিতে হবে :- শামা ওবায়েদ সালথা প্রেসক্লাবের সাধারন সম্পাদকের হাড্ডি-গুড্ডি ভেঙে ফেলার হুমকি, অভিযোগ দায়ের ‎ফরিদপুরে ধানের শীষের মিছিল নিয়ে রিকশার প্রার্থীর গাড়ীর বহরে হামলা প্রচারণায় বাঁধা ও এজেন্টদের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন ‎ রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার সালথায় রিকশার ভোট চাওয়ায় মাদরাসার শিক্ষককে চাকরিচ্যুতের অভিযোগ

বৈষম্য নয়, বাস্তবায়নের দাবি এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের

নিজস্ব প্রতিবেদক

“আমরা বৈষম্য শিকার হতে চাই না, অতিদ্রুত আমাদের দাবি বাস্তবায়ন করতে হবে” এমন জোড় দাবি উত্থাপন করেছেন এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। ফরিদপুরে সংগঠনটির সম্মেলন ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সংবর্ধণা অনুষ্ঠানে সরকারের প্রতি এই আহ্বান জানানো হয়।

আজ শনিবার দুপুরে শহরের কবি জসিম উদ্দিন হল রুমে সংগঠনটির জেলা শাখার আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলার নন এমপিওভূক্ত বিভিন্ন মাদ্রাসা ও স্কুলের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। এ সময় তিনি বক্তব্যকালে বলেন- আমাদের দীর্ঘদিন বঞ্চিত করে রাখা হয়েছে। প্রেসক্লাব থেকে পিটিয়ে রাতের আঁধারে বের করে দেওয়া হয়েছে। এই সরকার ক্ষমতায় আসার পর নানা দাবি নিয়ে শিক্ষকরা আশায় বুকভরে অপেক্ষা করলেও সেই দাবিগুলো পূরণ হয়নি।

তিনি আরও বলেন- আমাদের প্রবীণ শিক্ষকরা—যারা ছিলেন আমাদের উত্তরাধিকার—তাদেরও বঞ্চিত করে রাখা হয়েছে। আমরা আর বৈষম্যর শিকার হতে চাই না। আজ আমরা জেগে উঠেছি। আমাদের আর দাবিয়ে রাখা যাবে না। আমাদের ন্যায্য অধিকার দিতে হবে—দিতেই হবে। আজকে ফরিদপুরে জাতীয়করণ প্রত্যাশী জোটের এই সম্মেলন থেকে আমরা ঘোষণা করছি—এই আলোর পথ আমরা টেনে টেনে সামনের দিকে নিয়ে যাব।”

এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী আবুল বাশার, মো. শান্ত ইসলাম, আশরাফুজ্জামান হানিফ, মো. হাবিবুল্লাহ রাজু সহ অনেকে। সম্মেলন শেষে সালথা উপজেলার ইউসুফ দিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ ছায়েম মোল্লাকে সভাপতি এবং সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. মনিরকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৬:৫৮:১০ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
১৩৫ বার পড়া হয়েছে